Pension News : কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে চলছে বৈঠক। আগামী দিনে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ওপর বেতন ছাড়াও পেনশন বৃদ্ধির খবর পাবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেই ক্ষেত্রে সবকিছু নির্ভর করছে ফিটমেন্ট ফ্য়াক্টরের ওপর। আপনার ফিটমেন্ট ফ্য়াক্টর যদি ২.৫, ৩ বা ৩.৫ হয়, সেই ক্ষেত্রে কত পেনশন হতে পারে, এখানে দেওয়া হল সেই সম্পর্কে একটা ধারণা। 

Continues below advertisement

কত পেনশন পতে পারেন আপনি ?বর্তমানে কেন্দ্রীয় সরকারি পেনশনহোল্ডাররা ন্যূনতম ২৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা পেনশন বাবদ পেয়ে থাকেন। সেই ক্ষেত্রে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫, ৩ বা ৩.৫ করলে আপনার পেনশন বেড়ে ৬২,৫০০ বা ২.৬৩ লাখ টাকা হতে পারে। কীভাবে এটা সম্ভব হতে পারে, সেই বিষয়ে নীচে দেওয়া রইল। মনে রাখবেন, এটা একটা কল্পিত রূপ, অষ্টম বেতন কমিশন পেনশন নিয়ে এখনও কোনও সুপারিশ করেনি। আগামী দিনে এই সুপারিশে সরকার সিলমোহর দিলে তবেই পেনশন বাড়তে পারে। 

কীভাবে ফিটমেন্ট ফ্যাক্টর পেনশনের ওপর প্রভাব ফেলবে ?উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যদি কোনও পেনশনারের ন্যূনতম বেসিক পেনশন ২৫,০০০ টাকা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ২.৫ ফিটমন্ট ফ্য়াক্টর হলে পেনশনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৬২,৫০০ টাকা।  

Continues below advertisement

কীভাবে করবেন পেনশনের হিসেব ? সংশোধিত মূল পেনশন = বর্তমান মূল পেনশন × নির্ধারিত ফিটমেন্ট ফ্যাক্টরআপনি যদি এই সূত্র ব্যবহার করেন, তাহলে দাঁড়াচ্ছে..২.৫ ফিটমেন্ট ফ্য়াক্টরের ক্ষেত্রে ২৫,০০০ টাকার মূল পেনশন বেড়ে ৬২,৫০০ টাকা হয়। ৩.০ ফিটমেন্ট ফ্য়াক্টরের ক্ষেত্রে তা ৭৫,০০০ টাকা হয়।৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টরের ক্ষেত্রে তা ৮৭,৫০০ টাকা হয়।

ফিটমেন্ট ফ্য়াক্টর যদি ২.৫, ৩ বা ৩.৫ হয়, সেই ক্ষেত্রে কত পেনশন হতে পারে, এখানে দেওয়া হল সেই সম্পর্কে একটা ধারণা।পেনশনহোল্ডারদের মাসিক মূল পেনশন ২৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত হলে কী পরিবর্তন হতে পারে। এখানে দেওয়া রইল অষ্টম বেতন কমিশনের পেনশন ক্যালকুলেটর..

বর্তমান মূল পেনশন২.৫ ফিটমেন্ট ফ্যাক্টর হলে৩ ফিটমেন্ট ফ্যাক্টর হলে৩.৫ ফিটমেন্ট ফ্যাক্টর হলে
২৫,০০০ টাকা৬২,৫০০ টাকা৭৫,০০০ টাকা৮৭,৫০০ টাকা

(এখানে দেওয়া প্রতিবেদনের সৌজন্যে রয়েছে নিউজ ১৮ অনলাইন ইংলিশ)

আরও পড়ুন : ৬৭ শতাংশ ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? অষ্টম বেতন কমিশনের আগে এটাই শেষ বৃদ্ধি ?