Salary News: অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য থাকতে পারে চমক। সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধিতেই বেসিক পে (Basic Pay) বাড়তে পারে অনেকটাই। সেই ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫ বা ৩.৮৩ হলে আপনার কত বেসিক পে বাড়বে, এখানে রইল হিসেবে।

Continues below advertisement

কারা তুলেছে কত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন (FNPO) বর্তমানে কর্মীদের ৩-৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর রাখার দাবি তুলেছে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) ছাড়াও অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে কমিশনের কাছে। একবার অষ্টম বেতন কমিশন এই দাবিতে সিলমোহর দিলেই তা পৌঁছে যাবে সরকারের কাছে।

আসলে কী এই ফিটমেন্ট ফ্যাক্টর ?প্রতি বেতন কমিশনের পরিকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে নির্ধারক হিসাবে কাজ করে এই ফিটমেন্ট ফ্যাক্টর। যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এই বিষয়টি বুঝতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে। সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে। 

Continues below advertisement

উদাহরণস্বরূপ, আপনার বেসিক পে ১৮,০০০ টাকা হলে , সেই  কর্মীর ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী আনুমানিক সংশোধিত বেসিক পে হতে পারে ৫৮,৫০০ টাকা। পাশাপাশি ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী এই বেসিক পে  হতে পারে ৬৮,৯৯৪ টাকা। মনে রাখবেন এটি একটি আশা অনুযায়ী সম্ভাব্য হিসেবের পরিসংখ্যান। অষ্টম বেতন কমিশন এখনও এই বিষয়ে কোনও অনুমোদন দেয়নি।  

বেতনের লেভেলবর্তমান বেসিক পেফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫ হলেফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ হলে
লেভেল ১১৮,০০০ টাকা৫৮,৫০০ টাকা৬৮,৯৯৪ টাকা
লেভেল ২১৯,৯০০ টাকা৬৪,৬৭৫ টাকা৭৬,২৭৭ টাকা
লেভেল ৩২১,৭০০ টাকা৭০,৫২৫ টাকা৮৩,১৭৬ টাকা
লেভেল ৪২৫,৫০০ টাকা৮২,৮৭৫ টাকা৯৭,৬৮২ টাকা
লেভেল ৫২৯,২০০ টাকা৯৪,৯০০ টাকা১,১১,৮৬৪ টাকা
লেভেল ৬৩৫,৪০০ টাকা১,১৫,০৫০ টাকা১,৩৫,৬৫৮ টাকা
লেভেল ৭৪৪,৯০০ টাকা১,৪৫,৯২৫ টাকা১,৭২,২৫২ টাকা
লেভেল ১০৫৬,১০০ টাকা১,৮২,৩২৫ টাকা২,১৫,০৩১ টাকা
লেভেল ১৩১,২৩,১০০ টাকা৪,০০,০৭৫ টাকা৪,৭১,৮৪২ টাকা
লেভেল ১৮২,৫০,০০০ টাকা৮,১২,৫০০ টাকা৯,৫৮,২৫০ টাকা

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?