Salary News : অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) প্রস্তাব দেওয়ার দিন শেষ হয়েছে। গত ১৫ জুন পর্যন্ত ছিল এই মেয়াদ। যেখানে বিভিন্ন কর্মী সংগঠনকে বেতন বৃদ্ধি ছাড়াও নীতি প্রণয়নে বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে বলার সুযোগ দিয়েছিল কমিশন। এবার সেখানেই বড় প্রস্তাব রেখেছে কর্মচারীদের প্রতিনিধি দল NC-JCM (Staff Side) । এই প্রস্তাব পাশ হলে আগামী দিনে চাকরিজীবনে ৫ বার পাবেন প্রোমোশন পাবেন কর্মীরা।

Continues below advertisement

কী বলা হয়েছে এই প্রস্তাবেকর্মী সংগঠনের প্রস্তাব অনুযায়ী, ৩০ বছরের চাকরি জীবনে ৫ বার প্রোমোশন বা পদোন্নতি পাওয়া উচিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

কী এই '৫টি পদোন্নতি'র প্রস্তাব ?স্টাফ সাইডের প্রস্তাব অনুযায়ী, চাকরিতে যোগদানের পর থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই আর্থিক সুবিধাগুলি দেওয়া উচিত:

Continues below advertisement

১ম আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ৬ বছর পূর্ণ হলে।

২য় আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ১২ বছর পূর্ণ হলে।

৩য় আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ১৮ বছর পূর্ণ হলে।

৪র্থ আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ২৪ বছর পূর্ণ হলে।

৫ম আর্থিক আপগ্রেডেশন: চাকরি জীবনের ৩০ বছর পূর্ণ হলে।

কী কারণে ৫টি পদোন্নতির দাবি করা হচ্ছে ?এই বিষয়ে কর্মী সংগঠনগুলির বক্তব্য, বর্তমানে গ্রুপ 'সি' (Group C) স্তরের বহু কর্মী-যেমন মাল্টি-টাস্কিং স্টাফ (MTS), ক্লার্ক, ড্রাইভার, ফায়ার ফাইটিং স্টাফ, স্টেনোগ্রাফার, কুক (রাঁধুনি) এবং হাসপাতালের এএনএম (ANM) কর্মীরা সারা জীবন কাজ করেও ৩টি পদোন্নতিও পান না। এই বিষয়টা ঠিক নয়। এতে পরিবর্তন দরকার।

এই কর্মীদের জন্য বর্তমানে 'অ্যাসিওরড প্রোগ্রেসিভ স্কিম' বা MACP-এর ওপর নির্ভর করতে হয় (যা ১০, ২০ এবং ৩০ বছর পর পাওয়া যায়)। কিন্তু কর্মীদের দাবি, এই MACP স্কিমটি পুরনো ACP স্কিমের মতো লাভজনক নয়।

কর্মীদের মধ্যে এই বৈষম্য দূর করার দাবি উঠেছেএই বিষয়ে NC-JCM (Staff Side)  সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, "গ্রুপ 'এ' (Group A) অফিসারদের জন্য নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতির (Time Scale Promotion) ব্যবস্থা রয়েছে। তাহলে গ্রুপ 'বি' ও 'সি' কর্মচারীদের ক্ষেত্রে এই বৈষম্য কেন ? পদোন্নতির উচ্চতর পদ খালি না থাকলেও, একটি নির্দিষ্ট সময় পর পর যেন কর্মীরা আর্থিক আপগ্রেডেশন পান, সেইভাবেই ক্যাডার কাঠামো তৈরি করা উচিত।"

এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী ?সাধারণত পে কমিশন গঠনের পর সমস্ত কর্মী সংগঠন ও পেনশনভোগীদের দাবিদাওয়া খতিয়ে দেখতে কমিশনের প্রায় ১৮ মাস সময় লাগে। অষ্টম পে কমিশন এই সমস্ত প্রস্তাব খতিয়ে দেখে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। যদি এই ৫টি পদোন্নতির প্রস্তাব সরকার মেনে নেয়, তবে নিচু ও মাঝারি পদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।

আরও পড়ুন : মাসে অফিসে ২ ঘণ্টা দেরি করলে কাটা যাবে না ছুটি ! অষ্টম বেতন কমিশন স্বস্তি দেবে কর্মীদের ?