8th Pay Commission News Update : ঘুচে যেতে পারে বেতন বৈষম্য। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশের পর রেলের ইঞ্জিনিয়াররাও পেতে পারেন আর্থিক ও পেশাগত সম মর্যাদা। একধাপে অনেকটাই বাড়তে পারে বেতন। সম্প্রতি সেই দাবি তোলা হয়েছে কমিশনের স্য়ালারি বৃদ্ধি (Salary News)  সংক্রান্ত বৈঠক। এই চার দাবির ওপর নির্ভর করছে সবকিছু। 

Continues below advertisement

দীর্ঘদিনের কী দাবি নিয়ে হচ্ছে তোলপাড়সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত একটি বৈঠকে অষ্টম বেতন কমিশনের সদস্য সচিব পঙ্কজ জৈনের সামনে রেল ইঞ্জিনিয়াররা তাঁদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবিগুলো তুলে ধরেছেন। যেখানে বলা হয়েছে, বর্তমান জীবনধারণের জন্য পর্যাপ্ত নয় ইঞ্জিনিয়ারদের বর্তমান বেতন কাঠামো। ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পর থেকে তাঁদের আর্থিক ও পেশাগত মর্যাদার ক্রমাগত অবনতি হয়েছে। তাই কর্মীদের আশা, অষ্টম বেতন কমিশনে এই বৈষম্য দূর হবে। এই বিষয়ে চার দাবি তুলেছে অল ইন্ডিয়া রেলওয়ে ইঞ্জিনিয়ার্স ফেডারেশন (AIREF) এবং ইস্ট কোস্ট রেলওয়ে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (ECoREA)-এর প্রতিনিধিরা।

রেল ইঞ্জিনিয়ারদের মূল দাবি ও বর্তমান পরিস্থিতিরেল ইঞ্জিনিয়ারদের অভিযোগ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, প্রযুক্তিগত ও সুরক্ষাজনিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও বহু অ-প্রযুক্তিগত ও সাধারণ ক্যাডারের কর্মীরা তাঁদের চেয়ে বেশি বেতন পাচ্ছেন। এই বৈষম্য দূর করতে তাঁরা মূলত চারটি প্রধান দাবি জানিয়েছেন..

Continues below advertisement
বিষয়বর্তমান পরিস্থিতিAIREF-এর দাবি
বেতন কাঠামোবহু নন-টেকনিক্যাল ক্যাডারের চেয়ে কম।পঞ্চম বেতন কমিশন পর্যন্ত বজায় থাকা বেতনক্রমের ভারসাম্য ফিরিয়ে আনা হোক।
গ্রুপ-বি (Group B) পদরেলওয়েতে গ্রুপ-বি পদের সংখ্যা মাত্র ০.২৯%এটি বাড়িয়ে জাতীয় গড় ৭.৫%-এ নিয়ে যেতে হবে।
ক্যারিয়ারের অগ্রগতিপদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত, ফলে কর্মজীবনে স্থবিরতা তৈরি হচ্ছে।পদোন্নতির পথ সহজ করে কাজের উৎসাহ বাড়াতে হবে।
চাকরির মর্যাদাবর্তমান সীমিত পদমর্যাদা কাঠামো।অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রকের অফিসারদের মতো সমমর্যাদার গ্রুপ-বি স্ট্যাটাস দিতে হবে।

AIREF-এর সাধারণ সম্পাদক বি পি দাশ এবং অর্গানাইজিং সেক্রেটারি জেনারেল শিবকান্ত সিং জানিয়েছেন, পদোন্নতির সুযোগ না থাকায় রেল ইঞ্জিনিয়ারদের কর্মজীবনে মারাত্মক স্থবিরতা দেখা দিচ্ছে। এর ফলে কর্মীদের মধ্যে কাজের প্রেরণা ও উৎসাহ কমে যাচ্ছে, যা পরোক্ষভাবে রেলের মতো সংবেদনশীল পরিষেবার জন্য উদ্বেগের বিষয়।

দেশজুড়ে চলছে আলোচনা প্রক্রিয়াঅষ্টম বেতন কমিশন বিভিন্ন কর্মী ইউনিয়ন, পেনশনার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে দেশব্যাপী আলোচনা করছে। ইতিমধ্যেই দিল্লি, লখনউ, হায়দরাবাদ, শ্রীনগর, লাদাখ ও ভুবনেশ্বরে এই ধরনের গণশুনানি সম্পন্ন হয়েছে। গতকাল, ১০ জুলাই কলকাতায় এই আলোচনার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

আরও কী কী দাবি করছে কর্মী সংগঠনগুলিরেল ইঞ্জিনিয়ারদের এই নির্দিষ্ট দাবিগুলি ছাড়াও দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও কিছু সাধারণ দাবি নিয়ে চাপ দিচ্ছেন, যার মধ্যে রয়েছে:

১ এর মধ্যে রয়েছেস হায়ার ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের বিষয়।

২ পাশাপাশি আপনি পাবেন বাড়ি ভাড়া ভাতা (HRA) ও অন্যান্য ভাতায় সংশোধন।

৩ এই দাবির মধ্য়ে রয়েছে পেনশন সংস্কারের মতো বিষয়।

আরও পড়ুন : 'প্রফেশনাল ট্যাক্স' দিতে হবে না কর্মীদের ? অষ্টম বেতন কমিশনে আসছে কী সুখবর ?