UIDAI News Update : ফের বিনামূল্যে আধার কার্ড আপডেটের (Aadhaar Card Free Update) সময়সীমা বাড়িয়ে দিল সরকার। সম্প্রতি আধার কর্তৃপক্ষ বা UIDAI নিয়েছে এই উদ্যোগ। জেনে নিন, এবার কত তারিখ পর্যন্ত এই বিনামূল্যের পরিষেবা পাবেন আপনি। এখানে দেওয়া রইল ডেট । 

Continues below advertisement

কত দিনের জন্য বাড়ানো হয়েছে সময়সীমাঅতীতেও এই সময়সীমা বাড়িয়েছিল সরকার। এবারও জনস্বার্থে সেই পথে হাঁটল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে অনলাইনে আধার নথি (Aadhaar Document) আপডেট করার সময়সীমা আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষ কোনো টাকা খরচ না করেই নিজেদের প্রয়োজনীয় নথি আপলোড ও যাচাই করার জন্য আরও সময় পাবেন।

আগামী ১৪ জুন, ২০২৭ পর্যন্ত কারা পাবেন সুবিধাইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, আধার কার্ডধারীরা আগামী ১৪ জুন, ২০২৭ পর্যন্ত 'myAadhaar' পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে যুক্ত নথি আপডেট করতে পারবেন। এর আগে এই সুবিধা ২০২৬ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। UIDAI-এর পক্ষ থেকে জারি করা একটি অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, অনলাইনে আধার তথ্য আপডেট করার ক্ষেত্রে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া দেখেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continues below advertisement

বিনামূল্যে আধার আপডেটে রয়েছে কী সুবিধাসবর মনেই প্রশ্ন জাগতে পারে, কারা পাবেন এই সুবিধা ? মনে রাখেন, এই ফ্রি সুবিধাটি শুধুমাত্র 'myAadhaar' পোর্টালের মাধ্যমে অনলাইনে পাওয়া যাবে। এটি মূলত পরিচয়পত্র (Proof of Identity - PoI) এবং ঠিকানার প্রমাণপত্র (Proof of Address - PoA) সংক্রান্ত নথি আপলোডের ক্ষেত্রে প্রযোজ্য।

কেবল অনলাইনের জন্য়ই বিনামূল্য়ের সুবিধা ?মনে রাখবেন, বিনামূল্যে আপডেট করার এই সুবিধাটি শুধুমাত্র অনলাইনে পোর্টাল ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যদি কোনও আধার এনরোলমেন্ট সেন্টার বা আপডেট সেন্টারে গিয়ে এই কাজ করতে চান, তবে আপনাকে ৭৫ টাকা ফি দিতে হবে।

কীভাবে অনলাইনে আধার নথি আপডেট করবেন ?অনলাইনে আধার নথি আপডেট করার প্রক্রিয়াটি খুবই সহজ। নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করে আপনি নিজেই এটি করতে পারেন:

প্রথমে UIDAI-এর অফিশিয়াল myAadhaar পোর্টালে যান।

আপনার আধার নম্বর এবং মোবাইলে আসা OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে লগ-ইন করুন।

লগ-ইন করার পর, আপনার বৈধ পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করুন।

সমস্ত তথ্য যাচাই করে অনলাইন আবেদনটি সাবমিট করুন।

প্রক্রিয়াটি সম্পন্ন হলে স্ক্রিনে একটি ১৪-ডিজিটের আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) দেখতে পাবেন। এটি যত্ন সহকারে সেভ করে রাখুন, যা পরবর্তীতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে।

শীঘ্রই আসছে নতুন 'আধার অ্যাপ'সম্প্রতি এই নথি আপডেটের পাশাপাশি UIDAI আরও একটি বড় ঘোষণা করেছে। বর্তমান আমরা যে 'mAadhaar' অ্যাপ ব্যবহার করি, তা খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। এর পরিবর্তে ব্যবহারকারীদের নতুন এবং উন্নত 'Aadhaar App'-এ ট্রান্সফার করা হবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে UIDAI জানিয়েছে , এই নতুন অ্যাপটি গ্রাহকদের আরও স্মার্ট এবং নিরাপদ অভিজ্ঞতা দেবে। এতে থাকছে কিউআর (QR) কোড ভিত্তিক আধার শেয়ারিং, উন্নত প্রাইভেসি সেটিংস ও আরও সহজে বিভিন্ন আধার পরিষেবা পাওয়ার সুবিধা।

আরও পড়ুন : এবার আধার কার্ডের নিয়মে বড় পরিবর্তন, ঠিকানা আপডেটের ক্ষেত্রে নতুন সুবিধা