Mutual Fund SIP : চরম অস্থিরতার বাজারে আশাহত করেছে বড় মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি। মাত্র চারটি মিডক্য়াপ ফান্ড (Mid Cap Fund) SIP-তে দিতে পেরেছে বছরে ১৭ শতাংশের বেশি রিটার্ন। অন্তত সেই রিপোর্ট দিচ্ছে ভ্য়ালু রিসার্চের মতো সংস্থা। এখানে দেওয়া হল এরকম ৬টি মিডক্য়াপ ফান্ডের বিস্তারিত বিবরণ।
কোন ফান্ড দিয়েছে সবথেকে বেশিপরিসংখ্যান বলছে, তিন বছরের SIP রিটার্নের হিসেবে সবার ওপরে রয়েছে HSBC মিড ক্যাপ ফান্ড। এটি তিন বছরে হিসেবে ২০.৭০ শতাংশ রিটার্ন দিয়েছে। এর পাশাপাশি Invesco India Mid Cap Fund, WhiteOak Capital Mid Cap Fund ও ICICI Prudential Mid Cap Fund তিন বছরে কেবল ১৭ শতাংশ রিটার্ন দিতে সক্ষম হয়েছে।
কে দিয়েছে কত রিটার্ন এর মধ্যে HSBC Midcap Fund সর্বোচ্চ ২০.৭০ শতাংশ রিটার্ন দিয়েছে। এরপরই রয়েছে Invesco India Mid Cap Fund । এরা দিয়েছে ১৮.৮২ শতাংশ রিটার্ন। WhiteOak Capital Mid Cap Fund দিয়েছে তিন বছরের SIP-তে ১৮.৩৯ শতাংশ রিটার্ন। ICICI Prudential Mid Cap Fund দিয়েছে ১৭.১৬ শতাংশ রিটার্ন।
তবে ওপরের সেরা চার ফান্ডের সঙ্গে বাকি ফান্ডগুলির পার্থক্য অনেকটাই। Edelweiss Mid Cap Fund তিন বছরের SIP-তে দিয়েছে ১৪.৫৮ শতাংশ। এই তালিকায় এর পর রয়েছে JM Mid Cap Fund, যা দিয়েছে ১৪.৫৩ শতাংশ রিটার্ন। Union Midcap Fund ও Mirae Asset Midcap Fund দিয়েছে যথাক্রমে ১৪.২৯ ও ১৪.৬ শতাংশ রিটার্ন। এরপরে নাম রয়েছে Kotak Mid Cap Fund-এর, যা দিয়েছে ১৩.৬৭ শতাংশ। ITI Mid Cap Fund দিয়েছে ১৩.৫৪ শতাংশ রিটার্ন।
ফান্ডের নাম তিন বছরের SIP-তে কত রিটার্ন দিয়েছে HSBC Midcap Fund ২০.৭০ শতাংশ রিটার্নInvesco India Mid Cap Fund ১৮.৮২ শতাংশ রিটার্নWhiteOak Capital Mid Cap Fund ১৮.৩৯ শতাংশ রিটার্নICICI Prudential Mid Cap Fund ১৭.১৬ শতাংশ রিটার্নEdelweiss Mid Cap Fund ১৪.৫৮ শতাংশ রিটার্নJM Mid Cap Fund ১৪.৫৩ শতাংশ রিটার্নUnion Midcap Fund ১৪.২৯ শতাংশ রিটার্নMirae Asset Midcap Fund ১৪.৬ শতাংশ রিটার্নITI Mid Cap Fund ১৩.৫৪ শতাংশ রিটার্ন
( সূত্র : ভ্য়ালু রিসার্চের ডেটা ৬ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত)
আরও পড়ুন : এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
