Bike Booking Rules : যাত্রা শুরু হওয়ার আগেই টিপস দিতে বলছে অ্যাপ ক্যাব ? বাইক রাইড শুরু হওয়ার আগেও ঘটছে একই ঘটনা। অ্যাপ ক্যাবগুলির যাত্রার আগেই অতিরিক্ত টাকা দেওয়ার অপশন এবার তুলে দিতে বলল সরকার। যাত্রীদের সুবিধায় নতুন পদক্ষেপ নিল সড়ক পরিবহণ মন্ত্রক।

Continues below advertisement

কী করছে এই প্যাসেঞ্জার বুকিং অ্যাপগুলি ?বর্তমানে অনেক অ্যাপ ক্যাবে রাইড বুক করার আগেই অতিরিক্ত টিপ দেওয়ার অপশন আসে। যেখানে বলা হয়, এই অতিরিক্ত টাকা দিলে আরও দ্রুত রাইড বুক করতে পারবেন আপনি। এরফলে যাত্রীদের অতিরিক্ত টাকা দিয়ে ক্যাব বুক করার প্রবণতা বাড়ায় কোম্পানিগুলি। এবার প্যাসেঞ্জার অ্যাপগুলির এই প্রি-মোড টিপসের অপশন বন্ধ করে দিতে বলেছে সরকার।

ধমক দিয়ে সরকার কী বলেছেএই বিষয়টি নিয়ে সরব হয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক। সরকারের তরফে বলা হয়েছে, গাড়ির এই অ্যাপগুলি থেকে অবিলম্বে সরাতে হবে এই প্রি-মোড ফিচার। এটি মোট ভিহিক্যাল অ্য়াগ্রিগেটর গাইডলাইনের বিরোধী। রিপোর্ট বলছে, এর মধ্যে অনেক অ্যাপে প্রি-রাইড মেসেজ দেখানো হচ্ছে। যেখানে রাইড শুরু হওয়ার আগেই টিপ দিতে বলছে অ্যাপ। মূলত, 'Advance Tip', 'Choose an add On'-এর মতো ফিচার বাদ দিতে বলেছে সড়ক পরিবহণ মন্ত্রক। সরকারের তরফে বলা হয়েছে, এই অ্যাপের ফিচার দেখে মনে হচ্ছে, রাইডের আগে বেশি টাকা দিলে দ্রুত সেই ব্যক্তি চালক পাবেন বা সে আরও ভাল পরিষেবা পাওয়ার যোগ্য হবেন। এটা কখনোই কাম্য নয়। 

Continues below advertisement

এই বিষয়ে আইন কী বলছেমোটর ভিহিক্যাল অ্য়াগ্রিগেটর গাইডলাইন ২০২৫-এর ১৪.১৫ ধারা বলছে, একমাত্র যাত্রা পুরো হওয়ার পরই কোনও ব্যক্তি চালককে টিপ হিসেবে অতিরিক্ত টাকা দিতে পারে। সেই টাকা পুরোপুরি তার প্রাপ্য। এই টাকার কোনও অংশ যেন অ্যাগ্রিগেটর বা অ্যাপ কতৃপক্ষের কাছে না যায়। কোনও অ্যাগ্রিগেটর এই ধরনের কাজ করলে তা বিভ্রান্তিমূলক এবং ক্রেতা সুরক্ষা আইন ২০১৯-এর বিরোধী।

কেন এই নির্দেশ দিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রকসম্প্রতি সেন্ট্রাল কমজুমার প্রোটেকশন অথরিটি রাইডার প্লাটফর্মগুলিকে এই ধরনের ফিচার বাদ দিতে বলে। অথরিটির তরফে বলা হয়, একমাত্র কোনও যাত্রা রাইড শেষ হওয়ার পরই ইচ্ছে হলে চালককে খুশি হয়ে টিপ বাবদ টাকা দিতে পারে। এই টাকা কোনওভাবেই দ্রুত রাইড পাওয়া বা যাত্রার পরিষেবা ভাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে নেওয়া ঠিক নয়। 

আরও পড়ুন : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?