Canara Bank Recruitment 2026 : ৩৫০০ গ্র্যাজুয়েট অ্য়াপ্রেন্টিস পদে নিয়োগ করবে কানাড়া ব্যাঙ্ক। চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট canarabank.bank.in.-এ যোগাযোগ করতে হবে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই শিক্ষানবীশ পদগুলিতে নিয়োগ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মনে রাখবেন, এই পদে এক বছরের প্রশিক্ষণ নিতে হবে চাকরিপ্রার্থীদের।
কী শিক্ষাগত যোগ্যতা লাগবেএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কমপক্ষে স্নাতক হতেই হবে।
কাদের জন্য কত ফিকানাড়া ব্যাঙ্কের শিক্ষানবীশ পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের মধ্যে SC, ST,PWBD-দের কোনও ফি বাবদ টাকা দিতে হবে না। অন্যদের জন্য এই পদে আবদেনের ফি ৫০০ টাকা রাখা হয়েছে।
কত রাখা হয়েছে বয়সসীমাএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ন্যূনতম বয়স ২০ বছর রাখা হয়েছে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ২৮ বছর। তবে এই ক্ষেত্রে সংরক্ষিত আসনে বয়সীমায় ছাড় রাখা হয়েছে।
কীভাবে হবে প্রার্থী বাছাইপ্রথমেই মেধার ভিত্তিতে হবে প্রার্থী বাছাই। এরপর হবে তথ্য় বা নথি যাচাই। এখানে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
কত টাকা পাবেন শিক্ষানবীশরাএই পদে নিযুক্তদের ১৬,৬৫০ টাকা স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে।
এ ছাড়াও ব্যাঙ্কে চাকরির জন্য রয়েছে আরও সুযোগ। সরকারি সেক্টরে কাজের আবেদন করতে চাইলে IBPS RRB Recruitment শুরু হয়েছে আপনার জন্য। ইনস্টিটিউট অফ ব্য়াঙ্কিং পার্সোনাল সিলেকশন আরও বেশি রিজিওনাল রুরাল ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩,৭৫৭টি পদে হবে এই নিয়োগ। যার অর্থ, আগের থেকে আরও ১২টি নতুন পদ যোগ করা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়।
কোন কোন পদে হবে নিয়োগএর আগে ১৩,৭৪৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইনস্টিটিউট অফ ব্য়াঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)। এবার সেই সংখ্যাটা বাড়ানো হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল ১,২,৩ -এর জন্য রিজিওনাল রুরাল ব্যাঙ্ক হবে এই নিয়োগ। অফিসার স্কেল ২ পদের জন্য এই অতিরিক্ত পোস্ট তৈরি করা হয়েছে।
সব মিলিয়ে কোন পদে কত নিয়োগ অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)- ৮২২২ টি পদঅফিসার স্কেল ১ - ৪২৫৬ টি পদঅফিসার স্কেল ২ - ৬৬৬টি পদ (এর মধ্য়েই জেনারেল ব্যাঙ্কিং অফিসার)আইটি পোস্টে-১৮২ জনচার্টার্ড অ্য়াকাউন্ট্যান্ট- ৮২ জনল অফিসার- ৫৬ জনট্রেজারি ম্য়ানেজার- ১৯ জনমার্কেটিং অফিসার- ১৬ জনঅ্য়াগ্রিকালচার অফিসার- ৩৮ জনঅফিসার স্কেল ৩- ২২০ জনসব মিলিয়ে ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ
আরও পড়ুন : বড় বেতন, ১১,০০০ পদে নিয়োগ করবে ব্য়াঙ্ক অফ বরোদা, কী যোগ্যতা লাগবে জানেন ?
