ChatGPT Financial Tips : প্রথম বেতন (Salary News) পেয়েই ঘাবড়ে গেছেন ? আনন্দ, খাওয়া-দাওয়ার পাশাপাশি নিশ্চিত করতে চান নিজের আর্থির ভবিষ্যৎ (Investment Plans) ! অর্থনৈতিক উপদেষ্টার প্রয়োজন নেই, ChatGPT  দিচ্ছে অসাধারণ পরামর্শ। জেনে নিন, কীভাবে এই বড় কাজ সম্ভব হবে ছোট পরামর্শে।

Continues below advertisement

এই ৬ পরামর্শ দিয়েছে ChatGPT১ প্রথমেই ১৫,০০০ টাকা এই কাজে ব্যবহারের কথা বলছে ChatGPT অবিলম্বে Nifty 50 Index ফান্ডে ১০,০০০ টাকা বিনিয়োগের কথা বলেছে এই AI চ্যাটবট। পাশাপাশি ৫০০০ টাকা ইমারজেন্সি ফান্ডে রাখার কথা বলেছে চ্যাটজিপিটি। 

২ ফ্রিডম ফান্ডে রাখুন ১০০০০ টাকাচিরাচরিত বিনিয়োগের কথা বলা হয়নি এখানে। ফ্রিডম ফান্ডের মাধ্যমে নিজেকে আপগ্রেড করার কথা বলেছে চ্যাটজিপিটি। যেখানে আপনি স্কিল আপগ্রেড থেকে শুরু করে নতুন ল্য়াপটপ কিনতে পারেন। পরে এই ফান্ডই আপনি ঘুরতে যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। পরে চাইলে জব চেঞ্জ করতে হলে আপনার সুবিধা হবে।

Continues below advertisement

৩ পরিবারের জন্য ১০,০০০ টাকা পাঠানএখানে পরিবারের জন্য ১০,০০০ টাকা পাঠাতে বলেছে ChatGPT । যেখানে AI বলেছে, পরিবারের লোক কিনতে পারে না, এমন জিনিস তাদের জন্য কিনে দিন। হয়তো ওনারা সহজেই ওই জিনিসটা কিনতে পারতেন, কিন্তু আপনি কিনে দিলে যে আবেগ থাকবে, তা অন্যদের ক্ষেত্রে হবে না।

৪ জীবনযাত্রার মান উন্নয়নে ৭৫০০ টাকাআপনি যে শহরে থাকেন, সেখানকার পরিস্থিতি অনুযায়ী ঘরের পরিবর্তন করুন। রোজকার জীবনে আপনার কাজে লাগে এমন জিনিস কিনুন। সেটা আপনার জুতো, জামা, ম্যাট্রেস বা চেয়ার কিনতে পারেন। মূল বিষয়, যেটা আপনার কাজে লাগে-সেটা আগে কিনুন।

৫ যা খুশি তাই করুন ৫০০০ টাকা দিয়ে চ্যাটজিপিটির মতে, এই ফান্ড আপনি নিজের বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া আমোদ প্রমোদ ব্যবহার করতে পারেন। এটা পুরোপুরি আপনার ওপর নির্ভরশীল। চাইলে কাছাকাছি শহরের মধ্যেই ঘুরে আসতে পারেন। 

৬ স্মৃতিতে রাখতে ২৫০০ টাকা খরচ করুন

প্রথম স্য়ালারির কথা মনে রাখতে মা-বাবার জন্য কিছু বিশেষ করুন। বাড়িতে এলে তাদের জন্য আলাদা কোনও সারপ্রাইজ গিফট দিন। কারণ আজ আপনার যা উন্নতি, তা তাদের ত্য়াগের জন্য়ই সম্ভব হয়েছে। AI-র থেকে এই মানবিক আবেদন শুনে অবাক হয়ে যাবেন, যেকোনও আর্থিক উপদেষ্টা। তাই প্রথম বেতন পলে আপনিও নিতে পারেন চ্যাটজিপিটির এই উপদেশ।