Cheque Bounce Legal Case : কথা বলে কাজ হবে না, চেক বাউন্স (Cheque Bounce Rules) হলে এবার সরাসরি আইনি ফাঁপরে পড়তে হতে পারে আপনাকে। জানেন , ডিসওনারড চেক বা বাউন্স চেকের জন্য জেল যাত্রা নিশ্চিত হতে পারে আপনার। সঙ্গে রয়েছে দ্বিগুণ জরিমানার (Cheque Bounce Fines) নিয়ম। জেনে নিন, কোন ক্ষেত্রে কী আইন রয়েছে চেক বাউন্সে।
চেক বাউন্স করলে সেকশন ১৩৮ আইনের আওতায় পড়বেন আপনিআপনার চেক কোনও কারণে বাউন্স করলে সমস্যা বাড়বে। এই আইনে এটি ফৌজদারি মামলার অন্তর্গত হবে। কী কী কারণে এই ধারা আপনার ওপর আরোপিত হতে পারে।১ যা চেক দিয়েছেন, সেই তুলনায় কম বা অপর্যাপ্ত ফান্ড থাকলে২ চেক ক্লিয়ার হওয়ার আগেই অ্য়াকাউন্ট বন্ধ করে দিলে।৩ কোনও বৈধ কারণ ছাড়াই পেমেন্ট বন্ধ করে দেওয়া।৪ টেকনিক্যাল সমস্য়া বা স্বাক্ষরের অমিল হলে এই সমস্য়ায় পড়বেন আপনি।এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, একবার কাউকে চেক দিলে, সেই টাকা ক্লিয়ার না হওয়া পর্যন্ত প্রেরক দায়বদ্ধ।
সহজ ভাষায় বলতে গেলে ১৩৮ ধারায় কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে হলে এই বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে১ চেক ইস্যু হওয়ার তিন মাসের মধ্য়ে তা জমা দিতে হবে।২ যে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান সেটি রিটার্ন করছে তার থেকে 'রিটার্ন মেমো' অবশ্যই নিন। সাধারণত ব্যাঙ্কে টাকা না থাকার কারণে চেকটি রিটার্ন আসে।৩ চেক বাউন্স হওয়ার খবর পাওয়ার ৩০ দিনের মধ্য়ে পাওনাদারকে আইনি নোটিস পাঠাতে হবে। ৪ নোটিসে টাকা পরিশোধের জন্য ১৫ দিনের সময় দিতে হবে। ৫ এরপরও যদি পাওনাদার আপনাকে বকেয়া টাকা না দেয়, তাহলে ৩০ দিনের মধ্য়ে আইনি নোটিস পাঠাতে হবে।
এই ক্ষেত্রে টাকা না দিলে কী হতে পারে১ নোটিস পিরিয়ডের মধ্য়ে টাকা দিয়ে দিলে মামলা বন্ধ হয়ে যাবে।২ একবার আইনি নেটিসকে অবহেলা করলে কোর্ট কেস শুরু হয়ে যাবে।৩ কোনওভাবে অপরাধী প্রমাণিত হলে ২ বছরের জেল হতে পারে।৪ টাকা দিতে অবহেলা করলে জরিমানা বাবদ চেকের পরিমাণের দ্বিগুণ টাকা দিতে হতে পারে।৫ তবে সমঝোতা বা সেটলমেন্টের অবশনে রয়েছে, দুই পক্ষ নিজেরা বিষয়টি মিটিয়ে নিলে তা সেটলড বলে ধরে নেওয়া হবে।
চেক বাউন্সের থেকে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন১ কাউকে চেক দেওয়ার আগে নিজের অ্য়াকাউন্টে সেই টাকা আছে কিনা দেখে নিন।২ নিজের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ও চেক ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় নজর রাখুন ।৩ কোনওভাবেই ব্য়াঙ্ক বা পোস্ট ডেডেট চেক দেবেন না।৪ কোনওক্রমে আইনি নোটিস পেলেই দ্রুত ব্যবস্থা নিন, না হলে সমস্য়া বাড়বে।
আরও পড়ুন : এই মহিলাদের জন্য দারুণ খবর ! জিরো ব্য়ালেন্সে অ্য়াকাউন্ট, ব্যাঙ্ক নেবে না ফি !
আরও পড়ুন : ১০০০ থেকে ৭৫০০ টাকা হবে ন্যূনতম পেনশন ? শীঘ্রই পাবেন সুখবর !
