DA Hike Basic Pay : দীর্ঘদিনের দাবি মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করেছে সরকার। ২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ (DA)। এই নতুন বৃদ্ধির পর আপনার হাতে এক কত টাকা আসবে, বা টেক হোম স্যালারি (Take Home Salary) কত হবে ?

Continues below advertisement

৬০ শতাংশ ডিএ বৃদ্ধিশনিবারই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার। যার ফলে উপকৃত হয়েছেন ৫০ লাখেরও বেশি কর্মী। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন ডিএ কার্যকর হিসাবে ধরা হবে। আগে ৫৮ শতাংশ ডিএ ছিল সরকারি কর্মীদের, যা ২ শতাংশ বৃদ্ধির পর ৬০ শতাংশে এসে পৌঁছেছে। সপ্তম বেতন কমিশনের একটি নির্দিষ্ট আর্থিক সূত্র মেনে এই বৃদ্ধি ঘোষণা করেছে কেন্দ্র।  উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যদি কোনও কর্মীর বেসিক পে ৫০ হাজার টাকা হয়, তাহলে তার বেসিক পে ১ হাজার টাকা বৃদ্ধি হবে।

মূল বেতন ৫০,০০০ টাকা

Continues below advertisement

পুরানো ডিএ (৫৮ শতাংশ) = ২৯,০০০ টাকা

নতুন ডিএ (৬০ শতাংশ) = ৩০,০০০ টাকা

৬৮ লক্ষ পেনশনভোগীও উপকৃত হবেনমন্ত্রিসভার এক বৈঠকে ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেনশনভোগীদের জন্য 'ডিয়ারনেস রিলিফ' (DR) বৃদ্ধির ঘোষণাও করেছেন। এই সিদ্ধান্তের ফলে ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। মনে রাখবেন, দেশের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে মহার্ঘ ভাতা বাড়ায় সরকার। এবার সেই নিয়ম মেনেই ৬০ শতাংশ ডিএ করা হয়েছে।

কেন ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকারবর্তমানে মার্চে দেশের কনজুমার প্রাইস ইন্ডেক্স CPI বেড়ে ৩.৪০ শতাংশ হয়ে গিয়েছে। আগে ফেব্রুয়ারিতে ৩.২১ শতাংশ ছিল। খাদ্য পণ্য়ের দাম বৃদ্ধি হওয়ার ফলেই এই সূচকে বৃদ্ধি হয়েছে। ফলে বাজারের দাম বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর পথে হেঁটেছে সরকার। 

সাধারণত, বছরে দু’বার DA-র বাড়ায় কেন্দ্রীয় সরকার। জানুয়ারি ও জুলাইয়ে হয় এই বৃদ্ধি। মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে DA-র হার বৃদ্ধি করে সরকার। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্মচারী থেকে পেনশনভোগীরা বর্ধিত হারে DA পান। সব মিলিয়ে এই DA বৃদ্ধিতে ১ কোটি কেন্দ্রীয় সরকারি চাকুরে ও পেনশনভোগীরা উপকৃত হবেন।

এই বর্ধিত হারে DA পাওয়ার পর যাঁদের বেসিক স্যালারি ৫০০০০ টাকা, মাসে ১০০০ টাকা করে বেশি পাবেন তাঁরা। আগে DA-র হার যেখানে ৫৮ শতাংশ ছিল, তা বেড়ে হল ৬০ শতাংশ। সেক্ষেত্রে  বেসিক পে যদি ১৮০০০ হয়, তাহলে মোট বেতন বেড়ে হবে ২৮৮০০ টাকা। বেসিক পে ২৮২০০ টাকা হলে, বেতন বেড়ে ৪৬৭২০ টাকা হতে পারে। সিনিয়র আধিকারিকদের বেসিক পে যদি ২.৫ লক্ষ টাকা হয়, তাঁদের মোট বেতন হতে পারে ৪ লক্ষ টাকা।