Self Enumeration Process :  ১ এপ্রিল আজ থেকেই দেশে শুরু হয়ে গেল ডিজিটাল সেন্সাস (Digital Census) প্রক্রিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) নিজেই ট্যাবে ফর্ম পূরণ করে জমা দেন ডেটা। পরে সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি জানান, আজ সেলফ এনুমারেশন (Self Enumeration) বা স্ব-দাখিলা ফর্ম পূরণ করলাম। জেনে নিন, নিজে কীভাবে এই ফর্ম পূরণ করতে পারবেন আপনি।

Continues below advertisement

প্রধানমন্ত্রীর হাত ধরেই শুরু সেন্সাসএদিন এক্স হ্য়ান্ডেলে প্রধানমন্ত্রী বলেন, আমার সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করলাম। আজ ২০২৭ সালের প্রথম পর্বের সেন্সাস শুরু হল। এই পর্বে হাউজ লিস্টিং ও হাউজ অপারেশনের তথ্য় দিলাম। এই প্রথমবার আক্ষরিক অর্থেই সম্পূর্ণভাবে ডিজিটাল সেন্সাস হচ্ছে। এই সেন্সাসে দেশবাসী নিজেই নিজের বাড়ি-ঘর সংক্রান্ত তথ্য় পূর্ণ করতে পারবেন।   এই বলেই অবশ্য় থেমে থাকেননি প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশবাসীকেও এই সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করে সেন্সাস বা আদমশুমারিতে অংশগ্রহণ করতে বলেছেন মোদি। 

স্ব-দাখিলা কীভাবে করবেন, রইল ধাপে ধাপে নির্দেশিকাসেলফ এনুমারেশনের কাজে অংশগ্রহণের জন্য, উত্তরদাতাদের এর পোর্টালের মাধ্যমে নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে:

Continues below advertisement

১ লগ-ইন: প্রথমে সেলফ এনুমারেশন পোর্টালে এন্টার করুন। এখানে একটি মোবাইল নম্বর ব্যবহার করে লগ-ইন করুন।২ লোকেশন সনাক্ত করুন : আপনার সঠিক অবস্থান সনাক্ত করতে প্রদত্ত মানচিত্র (map) টুলটি ব্যবহার করুন।৩ তথ্য পূরণ: এখানে পরিবারের তথ্য ও আদমশুমারির জায়গাটি পূরণ করুন।৪ এবার জমা দিন: এই পর্বে সব তথ্যগুলি অনলাইনে জমা দিন।৫ সেলফ এনুমারেশন আইডি গ্রহণ: তথ্য জমা দেওয়ার পরপরই, সিস্টেম প্রতিটি উত্তরদাতার জন্য একটি অনন্য আইডি তৈরি করবে।৬ আইডি শেয়ার করুন: বাড়ি বাড়ি পরিদর্শনের ধাপে যখন আদমশুমারি গণনাকারী আপনার কাছে আসবেন, তখন তাঁকে আপনার আইডিটি দিন।৭ নিশ্চিতকরণ: এই শেষ পর্বে গণনাকারী তথ্যগুলি যাচাই বা নিশ্চিত করবেন। এর মাধ্যমেই তা আনুষ্ঠানিকভাবে আদমশুমারিতে অন্তর্ভুক্ত হবে।

কীভাবে হবে এই কাজসব মিলিয়ে দুটি পর্বে দেশে এই কাজ সম্পন্ন হবে। 

প্রথম পর্বে কী কী থাকছে১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ডিজিটাল সেন্সাসে প্রথমে হাউস লিস্টিং করা হবে। এই সময় আপনার বাড়ি ও ব্যক্তি সংক্রান্ত নথি নেওয়া হবে। যেখানে আপনাকে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। চাইলে আপনি নিজেই এই ডিজিটাল ফর্ম অনলাইনে পূরণ করতে পারেন। সেই ক্ষেত্রে ১৫ দিন আগে আপনার জন্য তথ্য় দাখিল করার সুবিধা খুলে দেওয়া হবে পোর্টালে। এরপর আপনার বাড়িতে যাবেন আধিকারিকরা। আপনাকে অ্যাডভান্স সময় দিতেই এই অনলাইন তথ্য় দাখিলের ফর্ম খুলে দেওয়া হবে।

কী কী প্রশ্ন থাকবে এই প্রথম পর্বে৩৩টি প্রশ্নের মধ্য়ে আপনাকে বাড়ি, বাড়ির তৈরির নির্মাণ সামগ্রী, মালিকের আর্থিক অবস্থা,কতজন বাড়িতে থাকেন তা জানতে চাওয়া হবে। এর পাশাপাশি আপনার বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, শৌচাগারের পরিস্থিতি কী, কীসে রান্না হয় তা জানতে চাইবে লোকজন। এ ছাড়াও আপনার বাড়িতে ইন্টারনেটের সুবিধা, স্মার্টফোন, গাড়ি বা বাইক সম্পর্কে জানতে চাওয়া হবে। এর বাইরে গৃহস্থের ঘরে ফ্রিজ , টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন আছে কিনা তা নথিভুক্ত করতে হবে ফর্মে।