Driving Licence News Update: বার-বার ট্রাফিক আইন ভাঙলে এবার বড় মাশুল চোকাতে হবে আপনাকে। ফাইন দিলেও বাঁচানো যাবে না ড্রাইভিং লাইসেন্স। এবার নতুন নিয়ম আনতে চলেছে সরকার। না সতর্ক হলে ভুগতে হবে আপনাকে। 

Continues below advertisement

কী নতুন নিয়মের প্রস্তাব

এবার থেকে ট্রাফিক নিয়ম ভাঙলে গ্রেডিং পয়েন্ট লিখে রাখবে কর্তৃপক্ষ। বার বার রুল ভাঙলে আপনি লাইসেন্স বাতিলের দিকে এগিয়ে যাবেন। সেই ক্ষেত্রে গ্রেডিংয়ের লিমিট অতিক্রম করলে সাসপেন্ড হবে ড্রাইভিং লাইসেন্স। এই বিষয়ে ৬৬ তম SIAM সম্মেলনে মুখ খুলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তিনি বলেছেন, ''আমাদের উদ্দেশ্য চালকদের ট্রাফিক নিয়মের বিষয়ে সচেতন করা। সেই কারণেই এই ধরনের একটি উদ্যোগ নিতে চলেছে সরকার। যেখানে বার বার ট্রাফিক নিয়ম ভাহলে তা রেকর্ডে থেকে যাবে।''

Continues below advertisement

কীভাবে এই নেগেটিভ কাউন্ট সিস্টেম কাজ করবে ?

এই নতুন নিয়ম অনুসারে, আপনি যতবার ট্রাফিক নিয়ম ভাঙবেন, ততবার নেগেটিভ কাউন্ট আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যুক্ত হবে। যত বেশিবার নেগেটিভ পয়েন্ট জুড়বে, তত তাড়াতাড়ি আপনার লাইলেন্স সাসপেন্ডের দিকে এগিয়ে যাবেন আপনি। তবে মনে রাখতে হবে, একই কাজ বার-বার করলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল পর্য়ন্ত হতে পারে। মূলত, স্বভাবসিদ্ধভাবে যারা ট্রাফিক নিয়ম মানেন না , তাদের জন্ই এই নতুন নিয়ম আনা হচ্ছে।

ড্রাইভিং ট্রেনিংয়ে জোর

এর পাশাপাশি সরকার এখন ড্রাইভার ট্রেনিংয়েও জোর দিচ্ছে। ২০২৫ সালের ১ জানুয়ারি এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেখানে, ১৬০০ ড্রাইভিং ট্রেনিং সেন্টার খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যেই এই স্কুলগুলি থেকে প্রায় ১০ লাখ ড্রাইভার ট্রেনিং উত্তীর্ণ হয়েছে। 

বিমা কোম্পানি থেকে সুবিধা

নীতিন গড়করি আরও জানিয়েছেন, নেগেটিভ মার্কিংয়ের পাশাপাশি পজিটিভ মার্কিং থাকছে ড্রাইভারদের জন্য। যারা রাস্তায় ট্রাফিক নিয়ম মানবেন, তাদের জন্য বিমা কোম্পানিগুলির থেকে সুবিধা পাবেন চালকরা। তবে কড়া ব্যাবস্থা নেওয়া হবে নিয়মিত ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের ক্ষেত্রে। তাই আগামী দিনে ট্রাফিক রুল নিয়ে অবহেলা করলে আর রাস্তায় গাড়ি বের করতে পারবেন না আপনি। সেই ক্ষেত্রে প্রেযোজনের সময়ও ভুগতে হতে পারে আপনাকে।

আরও পড়ুন : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল, এত কমে ধামাকা রিচার্জ প্ল্যান দিচ্ছে BSNL