How To Correct EPFO Details : আপনার যদি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPFO) অ্য়াকাউন্টে নাম, জন্মের তারিখ ছাড়াও অন্য়ান্য বিবরণে ভুল থাকে, তাহলে চিন্তার কিছু নেই। সহজেই অনলাইনে করতে পারবেন এই সমস্যার সমাধান। কারণ, এখানে রয়েছে 'জয়েন্ট ডিক্ল্যারেশন ফেসিলিটি'। গত ৭ নভেম্বর এই বিষয়ে সোশ্য়াল মিডিয়া প্লাটফর্মে পোস্ট করেছে EPFO। নীচে দেওয়া রইল এই সংক্রান্ত পাঁচটি ধাপ।

Continues below advertisement

কীভাবে এই ৫টি ধাপে ঠিক করতে পারবেন ভুল১ প্রথমে EPFO মেম্বার পোর্টালে লগ ইন করুন : এখানে EPFO মেম্বার পোর্টালে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ২ 'জয়েন্ট ডিক্ল্যারেশন ফেসিলিটি' : এবার এখানে 'জয়েন্ট ডিক্ল্যারেশন ফেসিলিটি' অপশন দেখতে পারবেন আপনি। এই জায়গায় যেতে হবে আপনাকে।৩ কী বদলাতে চান দেখুন : এই পর্বে আপনার ব্যক্তিগত বা কাজ সংক্রান্ত বিবরণ দেখে যা বদলাতে চান সেখানে যান।৪ ঠিক তথ্য় দিন : এখানে সঠিক তথ্য় দিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করুন। ৫) আপনার রিকোয়েস্ট সাবমিট করুন : একবার সব তথ্য় দেওয়া হয়ে গেলে ফরে তা যাচাই করে নিন। শেষে বিবরণ সংশোধনের জন্য আপনার রিকোয়েস্ট জম দিন।

বিশেষ প্রচার পর্বে অনেক কাজসম্প্রতি EPFO অভিযোগ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে শ্রম মন্ত্রক। যেখানে বলা হয়েছে ৬ অক্টোবরে ‘স্পেশাল ক্যাম্পেইন ৬’ আওতায় EPFO মোট ২,৩৬,০২১টি অভিযোগের নিষ্পত্তি করেছে। যা তাদের ২,০৫,০০০টির লক্ষ্যমাত্রার চেয়ে ১৫.১ শতাংশ বেশি।

Continues below advertisement

আগামী দিনে এমপ্লয়িজ পেনশন স্কিমে ৩০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন। আগে যা ছিল কেবল ১০০০ টাকা। বহুদিন ধরেই এই মাসিক পেনশন বৃদ্ধির কথা বলে আসছিল কর্মী সংগঠনগুলি। অবশেষে কেন্দ্রীয় সরকার কি নিতে চলেছে এই বিষয়ে সিদ্ধান্ত ?

কেন এই জল্পনা ?শীঘ্রই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ২৪০তম সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (CBT) মিটিং হতে চলেছে। আগামী ১৯ নভেম্বর হবে এই বৈঠক। বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলা হয়েছে, ওই বৈঠকে কর্মীদের ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়ে হতে পারে আলোচনা। যে কারণে এই বৃদ্ধির বিষয়টি নিয়ে সব কর্মীদের নজর থাকবে বৈঠকের দিকে। আগে এই বৈঠক হওয়ার কথা ছিল গুজরাতের গিরে। যদিও পরে দিল্লিতে EPFO-র সদর দফতরে এই বৈঠকের স্থান পরিবর্তন করা হয়। সিবিটি সদস্য়দের পাঠানো বার্তা অনুযায়ী, এই বৈঠক শুরু হবে ১৯ নভেম্বর সকাল ১০.১৫ মিনিটে। 

শোনা যাচ্ছে়, ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়ে ইতিমধ্য়েই অর্থমন্ত্রকের সঙ্গে কথা বলেছে শ্রম মন্ত্রক। সেখানেই ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। যদিও কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বা অর্থ মন্ত্রক কোনও তরফেই এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও বার্তা দেওয়া হয়নি। যেকারণে নিশ্চিত বার্তার জন্য় এখন অপেক্ষা করতে হবে কর্মীদের।  

আরও পড়ুন : ১০০০ টাকা থেকে ন্যূনতম মাসিক পেনশন হবে ৩০০০ টাকা ? ১৯ নভেম্বর বসছে বৈঠক