EPFO PF Minimum Balance : কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে এবার প্রভিডেন্ট ফান্ডের ন্যূনতম ব্যালেন্স ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাবে অনুমোদন দিল 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন' (EPFO)। পাশাপাশি আগামী দিনে প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকা তোলার অপেক্ষার সীমা ১২ মাস থেকে কমিয়ে ২ মাস করা হতে পারে।
আরও কী প্রস্তাব দেওয়া হয়েছেEPFO করেছে আরও কিছু প্রস্তাব। যেখানে অবসরপ্রাপ্তদের জন্য 'সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান'(SWP) প্রস্তাব করেছে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'। এই প্রস্তাবের ফলে জমানো অর্থ একবারে না তুলে কিস্তিতে গ্রহণ বা তুলতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। গত ১৯ নভেম্বর এই বিষয়ে একটি বৈঠক করে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ। অছি পরিষদের ২৪০তম সভায় এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
এই সিদ্ধান্তের ফলে কী হতে পারে ? PF থেকে আরও বেশি টাকা তোলা যাবে ?EPFO-র নিয়ম অনুসারে, বর্তমানে ২৫ শতাংশ পর্যন্ত ন্যূনতম পিএফ ব্যালেন্স হিসেবে অ্যাকাউন্টে রেখে দিতে হয়। EPFO বোর্ড এখন এই ২৫ শতাংশ ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণ ১০ শতাংশ করার অনুমোদন দিয়েছে।
উদাহরণ হিসেবে, আপনার যদি পিএফ অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা থাকে, তাহলে আগের ২৫ শতাংশের নিয়ম অনুযায়ী, আপনাকে ৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিতে হতো। নতুন প্রস্তাবিত নিয়ম অনুসারে, ১০ শতাংশের নিয়ম কার্যকর হলে, আপনাকে মাত্র ২ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিলেই চলবে।
কবে থেকে কার্যকর এই রুলতবে প্রস্তাবে অনুমোদন দিলেও এখনই এই সুবিধা পাওয়া যাবে না। EPFO সদস্যদের এই সুবিধা পেতে আরও সময় লাগবে। কারণ, এই বিষয়ে আগে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রককে সংশোধনগুলিকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। পাশাপাশি অবসরপ্রাপ্তদের এই টাকা তোলার পরিকল্পনার ক্ষেত্রে আয়করেও সংশোধনী আনার প্রয়োজন হবে।
সম্প্রতি বেতনভুক কর্মীদের জন্য হোয়াটসঅ্যাপেই EPFO পরিষেবা এনেছে সরকার। প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে জানতে আর অফিসে ছুটতে হবে না। আপনার কাছে মোবাইলে কেবল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা থাকলেই পাবেন সব সুবিধা।
এখানে ঠিক কী কী সুবিধা পাবেন আপনি ?এই পরিষেবায় আপনি হোয়াটসঅ্যাপেই প্রভিডেন্ট ফান্ডের ব্য়ালেন্স চেক থেকে শুরু করে শেষ ৫টি লেনদেন সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি EPFO মেম্বার পোর্টালে লগ ইন না করেই PF-এর পাসবুক ডাউনলোড করতে পারবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য রবিবার শুরু করেছেন এই পরিষেবা।
