PIB Fact Check on Aadhaar Card : বদলে যাবে আধার কার্ডের ডিজাইন (Aadhaar Card) ! শীঘ্রই নতুন আধার কার্ড পাবেন হাতে। নতুন আধারে কেবল আপনার ছবির সঙ্গে থাকবে কিউআর কোড। সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে এই খবর। নতুন করে কোনও প্রতারণা চক্র নয় তো ? এই নিয়ে মুখ খুলল সরকার।
কবে হবে এই পরিবর্তন ?সোশ্য়াল মিডিয়ার খবর সত্যি হলে চলতি বছর শেষ হওয়ার আগেই বদলে যাবে আধারের সবকিছু। অন্তত সামাজিক মাধ্যমের খবরে বিশ্বাস করলে এই কথা মানতে হবে আপনাকে। যেখানে বলা হচ্ছে, তথ্য় ফাঁস এড়াতেই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
এই বিষয়ে কী বলেছে সরকারযদিও সরকারের তরফে প্রেস রিলিজ করে জানানা হয়েছে, সময়ে সময়ে আধার কার্ডের নতুন খবর সরকারের নজরে এসেছে। যেখানে বলা হচ্ছে, চলতি বছর শেষ হওয়ার আগেই আধার কার্ডের ডিজাইনে পরিবর্তন করবে সরকার। যেখানে কেবল ব্যক্তির ছবি ও কিউআর কোড দেওয়া থাকবে। এই ধরনের খবর সত্য নয়। সরকারের এই ধরনের এখন কোনও চিন্তাভাবনা নেই। মূলত, জনগণকে বিভ্রান্ত করতেই এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট বা খবর ছড়ানো হচ্ছে।
কী বলছে প্রেস ইনফরমেশন ব্যুরোএই পোস্ট ঘিরে সরব হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB। এক্স হ্য়ান্ডেলে সরকারি এই পোস্টে বলা হয়েছে, এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট দেখে দিকভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই। এই বিষয়ে জানতে হলে সরকারি UIDAI-এর পোস্ট থেকেই কোনও বিষয়ে নিশ্চিত হওয়া উচিত। সংবাদ মাধ্যমেরও এই ধরনের পোস্টকে বেশি উৎসাহ দেওয়া ঠিক নয়।
বর্তমানে আধার কার্ডে কী থাকেএখন আধার কার্ডে আপনি নিজের নাম, ঠিকানা, জন্মের তারিখ, বাবার নাম ও কিউআর কোড বা নম্বর দেখতে পাবেন। এই কোডের মাধ্য়মেই ব্যক্তির পরিচয় যাচাই করা হয়। যা বিভিন্ন সরকারি প্রকল্প ছাড়াও আর্থিক লেনদেনেও কাজে লাগে। যে কারণে আধার কার্ড এখন সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আধার জন্মতারিখের প্রমাণ নয়UIDAI জানিয়েছে , আধার কার্ডকে জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না; বরং এটি মূলত পরিচয়েরই একটি প্রমাণ হিসাবে দেখা যেতে পারে। 'X' পোস্টে UIDAI উল্লেখ করেছে, 'আধার আইন ২০১৬'-তে আধার কার্ডকে জন্মতারিখের প্রমাণ হিসেবে ব্যবহারের বিষয়ে কোনও কিছুই বলা হয়নি। সংস্থা বলেছে, যাচাইকরণের পরও কোনও ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য আধার নম্বর ব্যবহার করা যেতে পারে। তবে, আধার নম্বর কোনও জন্মতারিখের প্রমাণ নয়।
আরও পড়ুন : এবার চেক বাউন্স হলেই জেল ? ২ বছরের হাজতবাস ছাড়াও দ্বিগুণ জরিমানা ! কী বলছে আইন
