FD Interest Rates : শেয়ার বাজারে পতনের দিনে এখন অনেকেই ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) দিকে ঝুঁকছেন। সেই ক্ষেত্রে বেশি রিটার্নের আশায় অনেকেই জানতে চাইছেন ব্যাঙ্কগুলির সেরা ইন্টারেস্ট রেট (Interest Rates)। মনে রাখবেন, পাবলিক ও প্রাইভেট ব্যাঙ্কগুলির তুলনায় এখানে বেশি ইন্টারেস্ট রেট দেয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। জেনে নিন, এই ক্ষেত্রে কোন ব্যাঙ্কে টাকা রাখলে বেশি ইন্টারেস্ট বাবদ রিটার্ন পাবেন আপনি। 

এই বিষয়টি মাথায় রাখবেনমনে রাখবেন , স্মল ফিন্যান্স ব্য়াঙ্কগুলিতে মোটামুটি ৮.১০ শতাংশের বেশি সুদ পাওয়া যায়। তার মানে এই নয়, আপনি এক বছরের জন্য এই ব্যাঙ্কগুলিতে টাকা রাখলে একই অঙ্কের সুদ পাবেন। যেমন সূর্যোদয় স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক আপনাকে সর্বোচ্চ ৮.১০ শতাংশ ৩০ মাসে সুদ দেয়। এক বছরে এই ব্যাঙ্ক আপনাকে ৭.২৫ শতাংশ ইন্টারেস্ট দেবে। তাই বিনিয়োগের আগে পুরো বিষয়টি ব্যাঙ্কের থেকে বা ওয়েবসাইটের থেকে বুঝে নিন।

বিনিয়োগের আগে এই বিষয়গুলি বুঝে নিন এই স্মল ফিন্য়ান্স ব্যাঙ্কগুলি বেশি ইন্টারেস্ট দিলেও এখানে বিনিয়োগের আগে এর ঝুঁকি সম্পর্কিত বিষয়গুলি মাথায় রাখবেন। DICGC  নিয়ম অনুসারে, আপনি কোনও ব্যাঙ্কের কিছু ক্ষতি হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা সঞ্চয়ের টাকা বিমা বাবদ পাবেন। মাথায় রাখতে হবে, এই টাকার পরিমাণ এফডি ও সুদ নিয়ে ধরা হবে। তাই কোনও ছোট ব্যাঙ্কে এফডি করলে ৫ লাখের বিষয়টি মনে রাখবেন।

বছরে ১০ লাখ টাকায় কত বেশি সুদ পাবেন কোন ব্যাঙ্কে ?

ব্যাঙ্কের নামসর্বোচ্চ সুদ১০ লাখে কত সুদ
Suryoday SF Bank৮.১০%৮১,০০০ টাকা
Utkarsh SF Bank ৮.১০%৮১,০০০ টাকা
Shivalik SF Bank ৮.০০%৮০,০০০ টাকা
Jana SF Bank৮.০০%৮০,০০০ টাকা
Equitas SF Bank৮.০০%৮০,০০০ টাকা
Ujjivan SF Bank৭.৮০%৭৮,০০০ টাকা
Slice SF Bank৭.৭৫%৭৭,৫০০ টাকা
DCB SF Bank৭.৫০%৭৫,০০০ টাকা
Bandhan SF Bank৭.৪৫%৭৪,৫০০ টাকা
IDFC SF Bank৭.২৫%৭২,৫০০ টাকা
HDFC Bank৬.৫০%৬৫,০০০ টাকা

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)