Train Fire News : ট্রেনে দুর্ঘটনা  নিয়ে অনেকের মনেই থাকে এই প্রশ্ন।  রেল (Indian Railways) দুর্ঘটনার শিকার হলে ভারতীয় রেল কি যাত্রীদের কোনও ক্ষতিপূরণ দেয় ? এই নিয়ে কী রয়েছে নিয়ম। জেনে নিন, বিস্তারিত। 

Continues below advertisement

কারা পাবেন এই বিমার সুবিধা ?অনলাইনে টিকিট বুকিংয়ের সময় IRCTC যাত্রীদের ট্রাভেল ইন্স্যুরেন্স বা ভ্রমণ বিমার একটি বিকল্প দিয়ে থাকে। তবে মনে রাখবেন, এই সুবিধা সবার জন্য নয়।

টিকিটের স্ট্যাটাস : এই বিমার সুবিধা কেবল মাত্র কনফার্মড, RAC এবং আংশিক কনফার্মড টিকিট থাকা যাত্রীরাই পেয়ে থাকেন।

Continues below advertisement

বিমার প্রিমিয়াম: টিকিট বুক করার সময় যাত্রীদের নামমাত্র কিছু পয়সা (সাধারণত ৩৫ থেকে ৪৫ পয়সা) প্রিমিয়াম হিসেবে দিতে হয়।

 নমিনি গুরুত্বপূর্ণ : টিকিট কাটার পর সংশ্লিষ্ট বিমা সংস্থা যাত্রীর মোবাইল ও ইমেলে একটি লিঙ্ক পাঠায়। সেখানে গিয়ে নমিনির নাম ও বিশদ তথ্য পূরণ করতে হয়। যদি কোনও যাত্রী নমিনির নাম নথিভুক্ত না করেন, তবে দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা তাঁর আইনি উত্তরাধিকারী বা ‘Legal Heir’-কে দেওয়া হয়। তবে এর জন্য প্রথমে দাবি পেশ করতে হয়।

দুর্ঘটনায় কত টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় ?রেল ভ্রমণ বিমার অধীনে দুর্ঘটনার তীব্রতা ও ক্ষয়ক্ষতির ওপর ভিত্তি করে বিভিন্ন অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়। এর তালিকাটি নিচে দেওয়া হল:

ক্ষতির ধরনক্ষতিপূরণের পরিমাণ
দুর্ঘটনায় মৃত্যু হলে₹১০ লক্ষ
সম্পূর্ণ স্থায়ী প্রতিবন্ধকতা (Permanent Total Disability)₹১০ লক্ষ
আংশিক স্থায়ী প্রতিবন্ধকতা (Permanent Partial Disability)₹৭.৫ লক্ষ পর্যন্ত
আহতদের চিকিৎসার খরচ (Hospitalization Expenses)₹২ লক্ষ পর্যন্ত
মৃতদেহ বা আহতদের পরিবহণ খরচ₹১০,০০০

রেলওয়ের এই ট্রাভেল ইন্স্যুরেন্সের সুবিধা নিতে হলে দুর্ঘটনা ঘটার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র (যেমন- টিকিট, এফআইআর-এর কপি, বা মেডিকেল রিপোর্ট) সহ বিমা সংস্থার কাছে ক্লেম ফাইল করতে হয়। তবেই এই আর্থিক সুরক্ষা পাওয়া সম্ভব।

Indian Railways :  ট্রেন যাত্রায় (Train Travel Tips) ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি (Privacy) চাইলে ভারতীয় রেল (Railways) দিচ্ছে আপনাকে এক বিশেষ সুবিধা। এখানে দম্পতিরা আলাদা করে সময় কাটাতে পারবেন। জেনে নিন, কোথায় কীভাবে এর জন্য আপানাকে ট্রেনের টিকিট (Ticket Booking) কাটতে হবে।

ট্রেনে কোথায় পাবেন এই বিশেষ সুবিধা

দেশের বৃহত্তম যাত্রী পরিষেবা দেওয়ার কারণে ভারতীয় রেলকে ভারতের 'লাইফলাইন' বলা হয়। এর অন্যতম কারণ, কম খরচে স্বচ্ছন্দে যাতায়াতের সেরা মাধ্যম ইন্ডিযান রেলওয়ে, এর কোনও বিকল্প নেই। আপনিও স্ত্রীকে নিয়ে এখানে দীর্ঘ যাত্রা করতে চান, তবে পাবেন প্রাইভেসির সুবিধা।  দম্পতিরা একটু বাড়তি ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির খোঁজ করলে ভারতীয় রেলের এসি ফার্স্ট ক্লাস (AC 1st Class) কোচ রয়েছে। এখানে থাকে প্রাইভেসির সুবিধা। 

কেবিন ও কুপের মধ্যে পার্থক্য কী ?সাধারণত এসি ফার্স্ট ক্লাস কোচে দুই ধরনের বসার ব্যবস্থা থাকে:১ কেবিন (Cabin): যেখানে ৪টি বার্থ বা আসন থাকে।২ কুপ (Coupe): যেখানে মাত্র ২টি বার্থ থাকে।

কুপে দম্পতি বা যুগলদের জন্য সবথেকে পছন্দের স্থান। কারণ, এখানে বাইরের কোনও মানুষের হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ নিরিবিলিতে ভ্রমণ করা যায়। দীর্ঘ সময়ের যাত্রার ক্ষেত্রে তাই দম্পতি বা যুগলরা কুপে বেছে নেন।

রেলের ক্ষত্রে কীভাবে অনলাইনে কুপ বুক করবেন ?একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে কুপেতে ভ্রমণ করতে চান, তবে এই ধাপগুলি মেনে চলুন।

১ প্রথমে লগ-ইন করুন : প্রথমে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করুন।

২ এবার আসছে টিকিট বুকিং: এবার আপনাকে 'E-ticket booking' পেজে গিয়ে গন্তব্য ও তারিখ নির্বাচন করতে হবে।

৩ এখানে দিতে হবে যাত্রীর তথ্য: আপানকে যাত্রীর নাম, বয়স এবং লিঙ্গ সঠিকভাবে পূরণ করতে হবে।

৪ ফর্মে প্রেফারেন্স (Preference): টিকিট বুক করার সময় 'Preference' অপশনে গিয়ে 'Coupe' বিকল্পটি বেছে নিন।

৫ শেষে থাকছে পেমেন্ট : এবার শেষে গিয়ে সব তথ্য ঠিক থাকলে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।

৬ মনে রাখবেন : টিকিট বুক করার সঙ্গে সঙ্গে আপনি কুপ পাবেন কি না তা নিশ্চিত হওয়া যায় না। ট্রেনের চার্ট তৈরির সময় (যাত্রার কয়েক ঘণ্টা আগে) রেল কর্তৃপক্ষ আসন বণ্টন করে। আপনার ভাগ্যে কুপ জুটেছে কি না, তা চার্ট প্রকাশের পরই জানা যাবে।

আরও পড়ুন : ওয়েটিং লিস্টে আটকে টিকিট ? IRCTC দিচ্ছে নিশ্চিত সিটের অপশন, কীভাবে বুক করবেন ?