Indian Railways :  প্রায়শই ভারতীয় রেলে যাত্রার সময় এই হয়রানির মুখোমুখি হয় যাত্রীরা। যেখানে ধার্য দামের থেকে অতিরিক্ত টাকা দাবি করে বিক্রেতারা। এই পরিস্থিতিতে কী করতে পারেন আপনি। জানেন এই বিষয়ে কী নিয়ম রয়েছে 'ইন্ডিয়ান রেলওয়ে ক্য়াটারিং অ্য়ান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC)।

Continues below advertisement

এই বিষয়ে কী নিয়ম রয়েছে IRCTC-রকোম্পানির এই বিষয়ে নির্দিষ্ট একটি নিয়ম এনেছে। যেখানে পরিষ্কার বলা হয়েছে, কোনও ভেন্ডার চাইলেও কোনও জিনিসের ফিক্সড প্রাইসের থেকে বেশি টাকা যাত্রার কাছে চাইতে পারবে না। কোনও কর্মী যদি এই কাজ করে, তাহলে এটা সরাসরি নিয়মভঙ্গ হিসাবে ধরা হবে। সেই ক্ষেত্রে রয়েছে অভিযোগের জায়গা।

মেনু কার্ড দেখতে চাননি আপনিমনে রাখবেন, কোনও ট্রেনে কিছু বিক্রি করতে এলে অবশ্যই আপনাকে মেনু কার্ড দেখাতেই হবে IRCTC-র বিক্রেতাদের। সেই ক্ষেত্রে কেউ যদি মেনু কার্ড দেখাতে অস্বীকার করে তাহলে তা নিয়ম বহির্ভূত হিসাবে ধরা হবে। ওই বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন যাত্রী।

Continues below advertisement

বিল নেন তো আপনিট্রেনে যাত্রায় সময় ভেন্ডার কিছু বিক্রি করলে অবশ্যই বিল নিন। কারণ, এর মধ্য়ে আপনি কখন জিনিস কিনছেন, প্ণ্য়ের দাম, তারিখ দেওয়া থাকে। এই ক্ষেত্রে কেউ দাম বেশ বা জিনিস খারাপ দিলে আপনি বিল দেখিয়ে সহজেই অভিযোগ জানাতে পারেন। বিল না থাকলে আপনি এই ক্ষেত্রে সমস্যায় পড়বেন।

এই ক্ষেত্রে যাত্রীদের কী করা উচিত ?১ মনে করে, সব সময় ট্রেনে ভেন্ডারদের থেকে কিছু কেনার জন্য বিল বা রসিদ চান; বিল ছাড়া কোনও মূল্য পরিশোধ করবেন না।২ সব সময়,  মেনু দেখে দাম যাচাই করে নিন। যদি কেউ অতিরিক্ত মূল্য চায়, তবে অবিলম্বে তার প্রতিবাদ করুন।৩ অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি জানাতে বা অভিযোগ দায়ের করতে বিন্দুমাত্র দেরি করবেন না।

আপনি কীভাবে অভিযোগ দায়ের করবেন ?১ যদি কোনও বিক্রেতা অতিরিক্ত টাকা দাবি করেন, তবে আপনি সঙ্গে সঙ্গে ১৩৯ হেল্পলাইন নম্বরে কল করতে পারেন, অথবা একটি এসএমএস পাঠাতে পারেন।২ এছাড়া, ট্রেনে কর্তব্যরত টিকিট পরীক্ষক (TTE) অথবা রেলওয়ে সুরক্ষা বাহিনীর (RPF) কর্মীদেরও বিষয়টি জানাতে পারেন।৩ মনে করে, অভিযোগ দায়ের করার সময় দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনার PNR নম্বর, কোচের নম্বর, আসনের নম্বর ও ঘটনার সময়, এইসব প্রয়োজনীয় তথ্যগুলি আগে নিশ্চিত করুন।

বিক্রেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত ?একটা বিষয় মনে রাখবেন,তদন্তের পর যদি বিক্রেতাকে দোষী সাব্যস্ত করা হয়, তবে তাকে জরিমানা করা হতে পারে। এই ক্ষেত্রে ভেন্ডারের লাইসেন্স বাতিল করা হতে পারে ও ট্রেনে তাদের পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

এই ক্ষেত্রে আপনি কি টাকা ফেরত পাবেন ?একবার, আপনার অভিযোগ প্রমাণিত হলে, অতিরিক্ত অর্থ ফেরত পাবেন। তাই, সবসময় বিল সংগ্রহ করা ও অভিযোগ দায়ের করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন : রেলে যুগলদের জন্য বিশেষ সুবিধা ! ট্রেনের মধ্যেই পাবেন 'প্রাইভেসি', জেনে নিন বুকিংয়ের উপায়