LIC Policy : আপানার সন্তানের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেখতে পারেন লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের (LIC) এই তিন স্কিম। ভবিষ্যতে অভিভাবকরা না থাকলেও এই প্ল্য়ানগুলি দেবে নিশ্চিত সুবিধা। এই তিন স্কিমের মাধ্যমেই সন্তানের শিক্ষা ছাড়াও তার বিয়ের ব্যবস্থা করতে পারবেন বাবা-মা। জেনে নিন, কেন এই স্কিমের ওপর ভরসা রাখতে পারেন আপনিও। 

Continues below advertisement

কী নাম এই প্ল্যানগুলিরলাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের  এই তিন স্কিমের নাম- 'জীবন লক্ষ্য' (Jeevan Lakshya), 'জীবন তরুণ' (Jeevan Tarun) ও 'নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যান' (New Children's Money Back Plan)। ইতিমধ্য়েই দেশবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্ল্যানগুলি। জেনে নিন, এই তিন প্ল্যানের বিস্তারিত বিবরণ।

LIC জীবন লক্ষ্য প্ল্যানএটি একটি সুরক্ষা ও সঞ্চয়মূলক প্ল্যান। পলিসিধারীর অকাল মৃত্যুর ক্ষেত্রে, পরিবার বার্ষিক ভিত্তিতে 'বিমারাশির' (Sum Assured) একটি অংশ পাবে। পাশাপাশি পলিসির মেয়াদ শেষে তারা পূর্ণ বিমারাশি ও বোনাসও পেয়ে যাবেন। যেসব অভিভাবক তাদের সন্তানদের শিক্ষা ও বিবাহের মতো বড় খরচগুলি সুরক্ষিত করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত লাভজনক।

Continues below advertisement

LIC জীবন তরুণ প্ল্যানএটি একটি সঞ্চয় প্রকল্প, যা বিশেষভাবে শিশুদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আপনার সন্তানের বয়স ২০ বছর পূর্ণ হলে এই প্ল্যান থেকে অর্থ পাওয়া শুরু হবে। পরবর্তী ২৫ বছর ধরে এটি বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিয়ে যাবে এই প্ল্যানটির মূল উদ্দেশ্য হল উচ্চশিক্ষা ও সন্তানের প্রাথমিক কর্মজীবনের বিকাশের জন্য একটি শক্তিশালী তহবিল গড়ে তোলা।

নিউ চিলড্রেনস মানি ব্যাক (LIC New Children's Money Back Plan)এই প্ল্যানটি নির্দিষ্ট সময় অন্তর টাকা দিয়ে থাকে। এই প্ল্যানের আওতায়, সন্তানের বয়স ১৮, ২০ এবং ২২ বছর পূর্ণ হলে বিমারাশির একটি নির্দিষ্ট অংশ দেওয়া হয়। আর বাকি অংশ ও বোনাস সন্তানের ২৫ বছর বয়সে দেবে LIC। উল্লেখযোগ্য বিষয় হল, এই ক্ষেত্রে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পলিসির পরবর্তী কিস্তি বা প্রিমিয়াম প্রদান থেকে অব্যাহতি (Waiver) পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে আপনার সন্তান প্ল্যানের সব সুবিধা পেতে থাকবে।

আরও পড়ুন : বছরে ৮৪ হাজার টাকা পাবেন মহিলারা, কারা পাবেন LIC-র এই সুযোগ ?

(মনে রাখবেন, কোনও স্কিমে বিনিয়োগের জন্য এবিপি লাইভ কোনও উৎসাহ দেয় না। এই ধরনের বিনিয়োগের আগে আর্থিক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করুন। সেখান থেকেই আসল পরামর্শ পাবেন )