LPG Alert : আপনার সঙ্গেও হচ্ছে না তো এই ধরনের প্রতারণা ? সম্প্রতি এই রাজ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে খোদ সরকারি তদন্তে সামনে এসেছে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) সংক্রান্ত এই তথ্য। তদন্তে দেখা গেছে, ৪টি সিলিন্ডারর মধ্য়ে ১টিতে কম গ্যাস দিচ্ছে কোম্পানিগুলি।
কোন রাজ্যে ধরা পড়েছে এই রিপোর্ট ?সম্প্রতি দক্ষিণের রাজ্য কর্ণাটকে সামনে এসেছে এই রিপোর্ট। যেখানে সরকারই LPG সিলিন্ডারের ওজন অনুযায়ী গ্যাস না দেওয়ার তথ্য় সামনে এনেছে। কর্ণাটকের লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট এই বিষয়ে তদন্ত শুরু করেছে। ১৭টি LPG বটলিং প্ল্যান্টে অভিযান চালিয়ে আন্ডারওয়েট বা কম গ্যাসযুক্ত সিলিন্ডার পেয়েছে তারা। 'মিশন নিখরা'র নামে এই অভিযান চালিয়েছে কর্ণাটকের সরকার। সিলিন্ডারে লেখা পরিমাণের বদলে অনেক কম থাকছে গ্যাস। তবে কম গ্যাস থাকলেও কোনও সিলিন্ডারে লেখা পরিমাণের থেকে বেশি গ্যাস দেওয়া হয়নি। যা নিয়ে প্রশ্ন তুলেছে সরকার।
গ্রাহকদের সচেতন করতে কতগুলি সিলিন্ডার পরীক্ষামিশন নিখাড়ার আওতায় গত ২৪ সেপ্টেম্বর 'মিশন নিখরা'র নামে এই অভিযান চালিয়েছে কর্ণাটকের লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট। এই সরকারি হানায় ১৫৩০টি সিলিন্ডার পরীক্ষা করা হয়। যেখানে ধরা পড়ে, ৪টি সিলিন্ডারের মধ্য়ে ১টি সিলিন্ডারে লেখা পরিমাণের থেকে কম গ্যাস রয়েছে।
৩৮২টি সিলিন্ডারে পাওয়া গেছে কম গ্যাসএই সরকারি অভিযানে মোট ৩৮২টি সিলিন্ডারে লেখা পরিমাণের থেকে কম গ্যাস পাওয়া গেছে। যার অর্থ, মোট পরীক্ষা করা ২৫ শতাংশ সিলিন্ডারের মধ্যে কম গ্যাস ছিল। অর্থাৎ, গ্রাহক পুরো টাকা দিলেও কম গ্যাস দিচ্ছে কোম্পানিগুলি। যদি সরকারের তরফে বলা হয়েছে, এই কম পরিমাণ গ্যাস থাকাটা অনুমতি সাপেক্ষ গ্যাস লিমিটের সমান।
অন্যদিকে, পরীক্ষা করা ২০৫টি সিলিন্ডারে সঠিক পরিমাণ হ্যাস দেওয়া হয়েছে। এখানে ৯৪৩টি সিলিন্ডারে বলা পরিমাণের থেকে বেশি গ্যাস দেওয়া হয়েছে। BPCL, HPCL, IOCL, Total Energy ছাড়াও কিছু প্রাইভেট কোম্পানির LPG বটলিং প্লান্টে হানা দিয়েই এই তথ্য় সামনে এসেছে।
মামলা করার পাশাপাশি ৭৯,০০০ জরিমানাএই তদন্ত চলাকালীন তিনটি কোম্পানির বিরুদ্ধে জরিমানা হিসাবে কর্ণাটক সরকার ৭৯,০০০ জরিমানা করেছে। সরকার জানিয়েছে, মূলত গ্রাহকদের সচেতন করতেই এই তদন্ত চালাচ্ছে সরকার। মূলত, ডেলিভারি ম্যান বাড়িতে এলে অবশ্য়ই সিলিন্ডারের ওজন পরীক্ষা করে নিতে বলছে সরকার।
আপনার সন্দেহ হলে কোথায় রিপোর্ট করবেন ?মনে রাখবেন, ডেলিভারি করার সময় আপনাকে অবশ্যই ওজনের মেশিন দেখাতে হবে ডেলভারি বয়কে। অন্যথায়, ওজন নিয়ে সন্দেহ হলে, গ্রাহক লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট হেল্পলাইন 1800 599 1100 নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।
আরও পড়ুন : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
