LPG DAC Code : পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বেড়েছে রান্নার গ্য়াসের দাম। LPG-র দাম বৃদ্ধি হওয়ায় দেশজুড়ে অনেকাংশে শুরু হয়েছে কালোবাজারি (LPG Fraud)। প্রতারণা রুখতে এবার নতুন নিয়ম শুরু করল গ্যাস কোম্পানিগুলি। এবার থেকে আপনার মোবাইলে কোড পাঠাবে কোম্পানি। ডেলিভারি এজেন্টকে সেই সংখ্য়া দিলেই পাবেন সিলিন্ডার। 

Continues below advertisement

কী নতুন নিয়ম নিয়ে এসেছে কোম্পানিগুলিবর্তমানে এই পদ্ধতি শুরু হয়ে গিয়েছে সব জায়গায়। ৯২ শতাংশ সিলিন্ডার ডেলিভারি এই নয়া নিয়ম মেনেই হচ্ছে। প্রতারণা রুখতে এই নতুন নিয়মে আপনাকে একটি কোড দেবে কোম্পানি। একে বলা হচ্ছে DAC (ডেলিভারি অথেন্টিকেশন কোড)। এই কোড মোবাইল থেকে দিলেই আপনাকে LPG ডেলিভারি দেবে কোম্পানি।

কীভাবে আপনি DAC নম্বর পাবেন ?১ প্রথমে আপনার গ্যাস কোম্পানির IVRS-এ কল করে সিলিন্ডার বুকিং করুন। আপনি চাইলে কোম্পানির ওয়েবসাইট বা SMS-এর মাধ্যমেও এই গ্যাস বুকিং করতে পারেন।২ একবার গ্যাস বকিং নিশ্চিত হলে DAC নম্বরের জন্য অপেক্ষা করুন। এই নম্বরটি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে চলে যাবে।৩ মনে রাখবেন, এই কোড ডেলিভারি এজেন্ট ছাড়া অন্য কাউকে দেবেন না। এটা একটা OTP তাই এজেন্ট ছাড়া কারও কাছে জানাবেন না। ৪ ডেলিভারি পার্সন সিলিন্ডার নিয়ে এলে তবেই তাকে কোড দিন। এই OTP বা এই DAC নম্বর দিলে তবেই আপনি সিলিন্ডার পাবেন। 

Continues below advertisement

রান্নার গ্য়াসের দেশে এখন কোনও ঘাটতি নেইইথিমধ্যেই দেসের রান্নার গ্য়াসের জোগান নিয়ে বিবৃতি দিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালি এলপিজি (LPG) সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। দেশে গ্য়াসের কোনও ঘাটতি নেই। তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, একটি সুসংহত বুকিং ব্যবস্থা চালু করা ও 'DAC'-এর পরিধি সম্প্রসারণের মতো পদক্ষেপগুলি গ্রাহকদের আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধি করবে। এর ফলে গ্রাহকদের ভোগান্তিও কমবে।

প্রযুক্তিগত ত্রুটির কথা মেনে নিয়েছে সরকারসরকারের তরফে জানানো হয়েছে, আগে 'DAC' ব্যবস্থায় একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল। রিপোর্ট বলছে, অনেক গ্রাহক বুকিং সম্পন্ন করে টাকা দিলেও 'অথেন্টিকেশন কোড' (যাচাইকরণ সংকেত) পাচ্ছিলেন না। যার ফলে সিলিন্ডার সংগ্রহ করতে গিয়ে তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এই সমস্যার মূল কারণ ছিল, ব্যবস্থার টেকনিক্যাল ত্রুটি। যার ফলে বুকিংয়ের জন্য গ্রাহক যে ডিভাইসই ব্যবহার করুন না কেন, 'DAC' কোডটি কেবল গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরেই যেত। তবে এখন থেকে বুকিংয়ের সময় এই কোডটি গ্রাহকের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ইমেইলের মাধ্যমে পাঠানো হবে।