Digital Scam : ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) এখন আপনার স্পার্টফোনই আপনার ব্যাঙ্কের চাবিকাঠি। এর মধ্যে লুকিয়ে থাকে সব গোপন তথ্য় ছাড়াও পাসওয়ার্ড, এমপিন (Password)। তাই একবার আপনার স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে মারাত্মক ফল ভোগ করতে হতে পারে আপনাকে। সেই ক্ষেত্রে কীভাবে বাঁচাবেন আপনার টাকা ও ডেটা, এখানে রইল প্রতিটি ধাপ।

এখন আমাদের ফোনে থাকে কী কী গুরুত্বপূর্ণ বিষয়বর্তমানে আমাদের ফোনই একপ্রকার আমাদের ব্য়াঙ্ক। UPI থেকে বিভিন্ন ওয়ালেট , ব্যাঙ্ক অ্য়াকাউন্টের তথ্য় এখানেই থাকে। এর বাইরে ইমেল, পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য় ছাড়াও অন্য়ান্য সংবেদনশীল ডেটা থাকে ফোনে। একবার এই ফোন হাতছাড়া হলেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে আপনাকে। যদি আপনার ফোন কোনও প্রতারক বা ভুল হাতে চলে যায়, তাহলে আর্থিক প্রতারণার মুখে পড়তে হতে পারে আপনাকে। মুহূর্তে খালি হতে পারে আপনার অ্য়াকাউন্ট। সেই ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিলে বেঁচে যাবেন আপনি।

প্রথম কয়েকটা মিনিটই খুব গুরুত্বপূর্ণআপনার সঙ্গেও যদি ফোন চুরি বা হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে, তাহলে প্রথম কয়েকটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে ভয় পাবেন না। এই সময় মাথা ঠান্ডা রাখুন। না হলে প্রতারকদের শিকার হবেন আপনি। প্রথমেই এই ৫টি কাজ করুন।

১ সিম ব্লক করুন : একবার ফোন হারিয়েছে বা চুরি গেছে বুঝলেই প্রথম টেলিকম অপারেটরকে বলে সিম কার্ড ব্লক করুন। এই কাজ করলেই আপনি OTP ভিত্তিক প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।

২ ফোন লক করুন : আপনি যদি অ্য়াপল 'ফাইন্ড মাই আইফোন' বা অ্যান্ড্রয়েডের ইউজার হয়ে থাকেন, তাহলে গুগলে 'ফাইন্ড মাই ডিভাইসের' মাধ্যমে আগে ফোন খুঁজুন। এর মাধ্যমে আপনার ব্যক্তিগত ডেটা, মেল ও পাসওয়ার্ডের তথ্য় প্রতারকদের হাতে চলে যেতে পারে। তাই 'রিমোটলি' এর তথ্য় মুছে দেওয়ার ব্যবস্থা করুন।

৩ আগে UPI, ব্যাঙ্কিং অ্য়াপ ব্লক করুন : ফোন চুরির কয়েক মিনিটের মধ্য়ে UPI, ব্যাঙ্কিং অ্য়াপ ব্লক করুন। না হলে আপনার টাকা অন্য কেউ হাতিয়ে নিতে পারে। আপনার তহবিলও অন্যের কাছে চলে যেতে পারে।

৪ পাসওয়ার্ড বদল করুন: এই ধরনের পরিস্থিতি বুঝতে পারলেই আগে ইমেল, ব্য়াঙ্কিংয়ের পাসওয়ার্ড চেঞ্জ করুন।  ৫ পুলিশে অভিযোগ ও IMEI জমা দিন: এই ধরনের প্রতারণার থেকে বাঁচতে অবশ্যই পুলিশে অভিযোগ করতে হবে আপনাকে। ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (IMEI) নম্বর পুলিশে অভিযোগপত্রে দিয়ে দিন। এই ১৫ সংখ্যার নম্বর অভিযোগপত্রে রাখা উচিত আপনার।   

আরও পড়ুন : আপনি কি গিগ ওয়ার্কার, ক্যাব চালক, দোকান চালান ? এবার প্রভিডেন্ট ফান্ডের কোন সুবিধা আপানার জন্য