No Cost EMI : সহজ কিস্তিতে দামি জিনিস কিনতে হলে রয়েছে ইন্টারেস্ট ফ্রি EMI বিকল্প। সেই ক্ষেত্রে বিশাল অঙ্কের টাকা মাসে মাসে সহজ কিস্তিতে দিতে পারেন আপনি। মূলত, সুদ না নেওয়ায় ভিত্তিতেই এই সুবিধা ক্রেতাদের অফার করে কোম্পানি। প্রশ্ন ওঠে, সত্যি কি জিরো ইন্টারেস্টে গ্রাহকদের এই বিপুল টাকা ঋণ দেয় ব্যাঙ্কগুলি, না এর পিছনে কোনও লুকোনো চার্জ নিয়ে থাকে কোম্পানি। এখানে রইল বিস্তারিত বিবরণ।

Continues below advertisement

No Cost EMI আসলে কীকোনও জিনিস কেনার আগে এই ধরনের সুবিধা খোঁজেন ক্রেতারা, যাতে বিপুল অঙ্কের টাকা একসঙ্গে দিতে না হয়। পরিবর্তে কোম্পানি তাদের প্রতি মাসে অল্প কিস্তিতে এই টাকা মেটানোর সুযোগ দেন। তবে সেই ক্ষেত্রে কোনও সুদ বা চার্জ নেয় না ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান। ১ এই ধরনের EMI-এর ক্ষেত্রে ৩-২৪ মাসের কিস্তির সুবিধা দেওয়া হয় ক্রেতাদের২ তবে ৫০০০ টাকার বেশি দামের জিনিস কিনলেই এই সুবিধা৩ এই বিপুল টাকা আপনি নিজের মতো অল্প কিস্তিতে ভাগ করে নিতে পারবেন

কীভাবে কাজ করে এই No cost EMI১ সাধারণ EMI-তে ক্রেতাকে কিস্তির সঙ্গে সঙ্গে সুদও দিতে হয়। তবে জিরো পার্সেন্ট EMI-তে আলাদা করে সুদ দিতে হয় না ক্রেতাদের২ ব্যাঙ্কও এই ধরনের EMI -এর সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের।৩ বিক্রেতাও আগে থেকে ছাড় দিয়ে এই ইন্টারেস্ট অ্যাডজাস্ট করে।৪ এরফলে ক্রেতা মনে করে এতে আলাদা করে কোনও সুদ নেওয়া হচ্ছে না।

Continues below advertisement

তাহলে কি সত্যিই জিরো পার্সেন্ট EMI ফ্রি১ আপনাকে বুঝতে হবে জিরো পার্সেন্ট EMI আসলে ফ্রি বা বিনামূল্যে পাওয়া যায় না।২ অনেক ক্ষেত্রেই জিনিসের দাম বাড়িয়ে এই সুবিধা দেওয়া হয় ক্রেতাদের।৩ এখানে ইন্টারেস্টের ব্যয় গ্রাহকের অতিরিক্ত জিনিসের দামের সঙ্গে জুড়ে দেওয়া হয়৪ অনেক ক্ষেত্রে ৭০০ টাকার কাছাকাছি প্রসেসিং ফি নেওয়া হয়।৫ এ ছাড়াও অনেক সময় এই EMI-এর ওপর GST দিতে হয়।

একটা উদাহরণ দিয়ে বোঝা যাকধরা যাক, আপনি এমন একটি জিনিস কিনতে গেছেন যার দাম ১ লাখ টাকা। এই ক্ষেত্রে ৬ মাসের জন্য কিস্তিতে কিনতে গেলে আপনার সুদ পড়বে ৬ হাজার টাকা। এই ক্ষেত্রে ব্যাঙ্ক ইন্টারেস্ট চার্জ করে, কিন্তু বিক্রেতা প্রথমেই ৬০০০ টাকা ছাড় দিয়ে দেয়। এই কারণে ক্রেতা মনে করেন, পুরো EMI তে তাকে সুদ দিতে হল না।

এই লুকোনো চার্জ এড়াতে কী করবেন১ প্রথমে জিনিসের দাম অন্য়ান্য় ওয়েবসাইট বা দোকানে গিয়ে জিজ্ঞাসা করুন।২ প্রথমেই কোনও বড় ছাড়ের অফার দেখে জিনিস কিনে নেবেন না।৩ আগে বোঝার চেষ্টা করুন ওই জিনিসটির আসলে কী দাম হতে পারে

EMI নেওয়া আগে এই বিষয়গুলি বুঝে নিন১ কতদিনের জন্য EMI নিচ্ছেন২ এর জন্য় আপনাকে কোনও প্রসেসিং ফি দিতে হচ্ছে কি ৩ আগে লোন শোধ করে দিলে কোনও ফোরক্লোসার চার্জ নেই তো ?৪ এই বিষয়ে আগে সব শর্তাবলী বুঝে নিন।