UPI PF Withdrawal : প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা আরও সহজ হবে। কিছুদিনের মধ্য়ে শুরু হবে UPI দিয়ে কাজ। ইতিমধ্যেই এই বিষয়ে পরীক্ষা শুরু করে দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। মানি কন্ট্রোলকে এক আধিকারিক জানিয়েছেন, ডিসেম্বরের শেষ দিকে UPI দিয়ে পিএপের টাকা তুলতে পারবেন কর্মীরা। এই তিন বিষয়ে আপনার এখনই জানা উচিত।

Continues below advertisement

UPI টাকা তোলার খবরের কী আপডেট শীঘ্রই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে UPI দিয়ে। EPFO গ্রাহকদের UPI অ্যাকাউন্টের সঙ্গে UAN পোর্টাল যুক্ত করার চেষ্টা করছে। মূলত, টাকা তোলার প্রক্রিয়া সহজ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে EPFO । টেস্টিং শুরু হলেও সবার জন্য কবে এই সুবিধা পাওয়া যাবে তা এখনও ঠিক হয়নি। 

নতুন অ্যাপে কী রয়েছে ? EPFO এই বিষয়ে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একটি অ্যাপ যুক্ত করবে। মানিকন্ট্রোলের রিপোর্ট বলছে, ভীম ও অন্যান্য ইউপিআই (UPI) অ্যাপও এই সিস্টেমের সঙ্গে যুক্ত হবে। বর্তমানে EPFO গ্রাহকরা UAN পোর্টালের মাধ্যমে অনলাইনে টাকা তোলার জন্য আবেদন জমা দেয়। একবার ক্লেমের প্রক্রিয়া পূর্ণ হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে টাকা। এরফলে সহজেই গ্রাহকরা তাদের টাকা তুলে নিতে পারেন। 

Continues below advertisement

টাকা তোলার থাকবে সীমাসাবক্রাইবাররা UPI-এর মাধ্যমে তাদের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলে নিতে পারবেন। তবে এই টাকা তোলার ক্ষেত্রেও থাকবে নিয়ম। বর্তমান EPFO নিয়ম অনুসারে গ্রাহক ২৫ শতাংশ টাকা তুলতে পারবেন না। আপনি চাইলে শিক্ষা, বিয়ে ও বাড়ির খরচের কাজে এই টাকা ব্যবহার করতে পারবেন।

বর্তমানে দেশে EPFO গ্রাহক সংখ্যা প্রায় ৩০ কোটি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে প্রায় ৭.৫ কোটি সদস্য নিয়মিত বেতনের একটা অংশ দিয়ে থাকেন। 'মানিকন্ট্রোল'-এর সূত্র বলছে, সংস্থার মোট তহবিলের পরিমাণ প্রায় ২৬ লক্ষ কোটি টাকা।

অতীতে EPFO-তে গ্রাহকদের টাকা জমার ক্ষেত্রে ১৫,০০০ টাকা ঊর্ধ্বসীমা ছিল। বর্তমানে এই অ্যামাউন্ট পরিবর্তিত হওয়ায় কর্মীদের মাসিক টাকা কাটার পরিমাণ বাড়তে পারে। ঊর্ধ্বসীমা বৃদ্ধির ফলে ১২ শতাংশ হারে কন্ট্রিবিউশনের পরিমাণ ১,৮০০ টাকা থেকে বেড়ে ৩,০০০ টাকা হবে। এর অর্থ হল, প্রতি মাসে অতিরিক্ত ১,২০০ টাকা বা বছরে ১৪,৪০০ টাকা জমা হবে অ্যাকাউন্টে।

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?