Punjab National Bank Alert : আপনার অ্য়াকাউন্টও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB Customer Alert) থাকলে অবশ্যই জানা উচিত এই বিষয়ে। অন্যথায় বড় সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ব্যাঙ্ক। জানানো হয়েছে, এই নির্দিষ্ট দিনের মধ্যে ব্যবস্থা না নিলে বন্ধ হয়ে যাবে এই নির্দিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট।

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় কী বার্তা ব্যাঙ্কেরসম্প্রতি গ্রাহকদের একটি সতর্ক বার্তা দিয়েছে পঞ্জাব ন্য়াশনাল ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, কোনও ব্যক্তির অ্য়াকাউন্টে যদি গত তিন বছরে ধরে কোনও লেনদেন না হয়ে থাকে ও অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে থাকে,তাহলে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে কর্তৃপক্ষ। আসলে ওই অ্যাকাউন্টগুলিতে প্রতারণামূলক লেনদেন হওয়ার ঝুঁকি থেকে যায়, সেই কারণে গ্রাহকদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে PNB।

ব্যাঙ্কের তরফে আরও বলা হয়েছে..৩০ জুন ২০২৬-এর মধ্যে যাদের অ্য়াকাউন্টে গত তিন বছরে কোনও লেনদেন হয়নি ও অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য তাদের অ্য়কাউন্ট বন্ধ করবে ব্যাঙ্ক। তবে এই অ্য়াকাউন্ট বন্ধ করার আগে একটা সুযোগ দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেউ চাইলেই এই অ্যাকাউন্টগুলি বন্ধের আগে KYC (নো ইওর কাস্টমার) নথি জমা দিয়ে তা রিঅ্যাক্টিভেট করতে পারবেন। তবে ১৩ সেপ্টেম্বরের আগে এই কাজ সম্পন্ন করতে হবে আপনাকে। তাই ব্যাঙ্কের সঙ্গে কোনও সমস্যাবিহীন লেনদেন অব্যাহত রাখতে এই কাজ অবশ্যই করতে হবে আপনাকে। 

Continues below advertisement

আপনি যদি এই অ্য়াকাউন্ট বন্ধ করতে চান তাহলে কী করবেন ?ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ওই অ্য়াকাউন্ট যেন পেনশন, ভর্তুকি, লোন, বিমা বা অন্য কোনও কিছুর সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে সমস্যা বাড়বে আপনার। PNB এই বিষয়ে গ্রাহকদের সাহায্য় করতে টোল ফ্রি নম্বর দিয়েছে। যেখানে কল করে যাবতীয় সমস্যার সামাধান করতে পারবেন আপনি। তবে অ্য়াকাউন্টে যাতে কোনও ধরনের ফ্রড না হয়, তাই KYC আপডেট রাখার পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

বর্তমানে এক ব্যক্তির অনেক অ্যাকাউন্ট থেকে থাকে। নিজের সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও অফিস অ্যাকাউন্ট বাদেও আরও অ্য়াকউন্ট থাকতে পারে কারও। সেই ক্ষেত্রে অনেকেই দীর্ঘদিন কোনও ব্যাঙ্কে লেনদেন নাও করতে পারেন। এই ধরনের অ্য়াকাউন্ট পরবর্তীকালে আপনার চিন্তার কারণ হয়ে উঠে পারে।  

 আরও পড়ুন : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !