Continues below advertisement

Small Savings Schemes : দীর্ঘমেয়াদে প্রতি মাসে নিশ্চিত রিটার্ন পেতে চাইলে পোস্ট অফিসের (Post Office) এই স্কিমে বিনিয়োগ (Investment) করতে পারেন। সেই ক্ষেত্রে সরকারি স্কিম হওয়ায় থাকছে না কোনও আর্থিক ঝুঁকি, সঙ্গে পাবেন নিশ্চিত রিটার্ন। শেয়ার বাজারের মতো এতে চরম অস্থিরতার বিষয় পাবেন না। পোস্ট অফিসের এই স্বল্প সঞ্চয় স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম( Post Office MIS)। এখানে নিজের টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি আপনি প্রতি মাসে পাবেন সর্বোচ্চ ৯২৫০ টাকা।

এই স্কিমে কতা টাকা রাখা যায়, কত ইন্টারেস্টপোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে কোনও একজন ব্য়ক্তি ৯ লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন। সেই ক্ষেত্রে জয়েন্ট অ্য়াকাউন্ট হলে এই টাকার পরিমাণ বেড়ে হতে পারে ১৫ লাখ টাকা। এই স্কিমে সরকার বর্তমানে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে। সেই অনুযায়ী, আপনি একসঙ্গে ১৫ লাখ টাকা রাখলে প্রতি মাসে ইন্টারেস্ট হিসেবে ৯২৫০ টাকা পাবেন। যার অর্থ আপনি পুরো বছরে ১.১১ লাখ টাকা সুদ হিসেবে পাবেন। এই সংখ্যাটাই ৫ বছরে সুদ হিসাবে দাঁড়াচ্ছে ৫.৫৫ লাখ টাকা। মনে রাখবেন, এই ডিপোজিট অ্য়ামাউন্ট ৫ বছর পর আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। 

Continues below advertisement

কত টাকা দিলে অ্যাকাউন্টআপনি এখানে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম চালু করতে পারেন। এখানে প্রতি মাসে ইন্টারেস্ট নেওয়ার সুবিধা পান আমানতকারীরা। ফিক্সড ডিপোজিটের সুবিধার মতোই এখানে পাওয়া যায় মান্থলি ইনকাম। আপনি চাইলে এখানে যৌথভাবে অ্য়াকাউন্ট খুলতে পারবেন। তবে আপনার বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। 

মেয়াদকালের আগে অ্য়াকাউন্ট বন্ধ করলে কী হবেএই স্কিমের পুরো মেয়াদ ৫ বছর। তবে কিছু ক্ষেত্রে এই মেয়াদের আগেও টাকা তোলা যেতে পারে। সেই ক্ষেত্রে স্কিমের রুল মেনে আপনার টাকা কাটা হবে। তাই পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগের আগে পুরো স্কিমের বিষয়ে জেনে নিন। এখন সরকারি এই স্কিমে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে। তবে আগামী দিনে এই রেট বদলাতেও পারে। সেই ক্ষেত্রে প্রতি মাসে আপনি ৯২৫০ টাকা নাও পেতে পারেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন : প্রতি ৩ মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত ইন্টারেস্ট, প্রবীণ নাগরিকদের জন্য দারুণ সুবিধা