PPF Rules : শেয়ার বাজারের (Share Market) অস্থিরতার ওপর বিশ্বাস না রাখলে আপনিও সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পের এই সুবিধা নিতে পারেন। সেই ক্ষেত্রে নিশ্চিত ভাল রিটার্নের জন্য। পিপিএফ (PPF) বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) হতে পারে আপনার বিশ্বস্ততার জায়গা। দেশে এই বিনিয়োগ প্রকল্পে অনেকেই টাকা রাখেন। বিশেষ করে চক্রবৃদ্ধি হারে সুদ বৃদ্ধির জন্য এটি অত্যন্ত জনপ্রিয়। তবে কোনও কারণে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে টাকার কী হবে জানেন ? নমিনি বা উত্তরাধিকারীরাই বা কীভাবে সেই টাকা ফেরত পাবেন?
অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে টাকা তোলার পদ্ধতিপাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হল সরকারি গ্যারান্টিযুক্ত একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। তবে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে এই অ্যাকাউন্ট আর সচল রাখা যায় না। এক্ষেত্রে বেশ কিছু জরুরি নিয়ম ও আইনি প্রক্রিয়া রয়েছে।
১ অ্যাকাউন্ট বন্ধ ও সুদ সংক্রান্ত কী নিয়ম রয়েছেকীভাবে হবে অ্যাকাউন্ট ক্লোজিং : এই ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর পিপিএফ অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কোনও নমিনি বা আইনি উত্তরাধিকারী এই অ্যাকাউন্টটি আর চালিয়ে নিয়ে যেতে পারেন না।
মৃত্যুর পরে নতুন করে টাকা জমা সম্ভব : মৃত্যুর পর ওই অ্যাকাউন্টে আর কোনও নতুন টাকা জমা দেওয়া সম্ভব নয়।
কীভাবে এই ক্ষেত্রে সুদ পাবেন : তবে অ্যাকাউন্ট বন্ধ থাকলেও জমানো টাকার ওপর সুদ পাওয়া বন্ধ হয় না। টাকা নমিনি বা উত্তরাধিকারীর হাতে পৌঁছানোর আগের মাস পর্যন্ত সরকারি হারে সুদ যোগ হতে থাকে।
২ পিপিএফে নমিনি সংক্রান্ত কী নিয়ম রয়েছেমনে রাখবেন, পিপিএফ-এর ক্ষেত্রে নমিনেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে এক জন অ্যাকাউন্ট হোল্ডার সর্বোচ্চ ৪ জন ব্যক্তিকে নমিনি হিসেবে রাখতে পারেন। আগে নমিনির নাম পরিবর্তন বা আপডেট করতে ৫০ টাকা ফি লাগত, কিন্তু বর্তমানে এই পরিষেবা সম্পূর্ণ নিঃশুল্ক।
৩ পিপিএফ থেকে টাকা তোলার জন্য প্রয়োজনীয় নথিপত্রমৃত ব্যক্তির জমানো টাকা তোলার জন্য নমিনি বা আইনি উত্তরাধিকারীকে নিচের নথিগুলি জমা দিতে হবে:
ডেথ সার্টিফিকেট: অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর আসল শংসাপত্র বা সার্টিফায়েড কপি।
ক্লেম ফর্ম (Form G): টাকা দাবি করার জন্য নির্দিষ্ট ফর্ম-জি পূরণ করতে হবে।
পরিচয়পত্র: নমিনি বা আইনি উত্তরাধিকারীর কেওয়াইসি (আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি)।
উত্তরাধিকারের প্রমাণ: যদি কোনও নমিনি না থাকে, তবে সাকসেশন সার্টিফিকেট (Succession Certificate) বা উইল (Will)-এর মতো আইনি নথির প্রয়োজন হতে পারে।
পিপিএফ-এ কী সুবিধা পাওয়া যায়দেশে স্বল্প সঞ্চয় প্রকল্পের মধ্য়ে পিপিএফ অন্যতম। বর্তমানে সুদের হার বছরে ৭.১% (ত্রৈমাসিক ভিত্তিতে পরিবর্তিত হতে পারে)। এখানে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ বছরে ৫০০ টাকা। আপনি এতে সর্বোচ্চ বিনিয়োগ বছরে ১.৫ লক্ষ টাকা করতে পারবেন। কর সুবিধা বাবদ আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী কর ছাড় পাওয়া যায় পিপিএফে।
আরও পড়ুন : 'রাজ্য়ে প্রথম ক্যাবিনেটেই পাশ হবে আয়ুষ্মান ভারত', কীভাবে অনলাইনে আবেদন করবেন ?
