Public Provident Fund : অনেকেই জানেন না পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF News Update) এই নিয়মের বিষয়ে। বেশি লাভের (Profit) ক্ষেত্রে সরকারি এই স্কিমে দেয় দারুণ লাভ । আপনিও যদি ঝুঁকিহীন বিনিয়োগের (Investment) সুবিধা নিতে চান , তাহলে দেখতে পারেন এই স্বল্প সঞ্চয় স্কিমে। 

Continues below advertisement

কোথায় খুলতে পারেন অ্যাকাউন্ট নিয়ম অনুসারে, বিভিন্ন ব্যাঙ্ক বা পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায়। তবে এর চক্রবৃদ্ধি হারে সুদের কথা মাথায় রেখে অনেকেই একাধিক পিপিএফ খোলার কথা ভাবেন। তবে বিনিয়োগকারীর মনে একটি প্রশ্ন প্রায়শই জাগে, এক ব্যক্তি কি আলাদা আলাদা ব্যাঙ্কে একাধিক PPF অ্যাকাউন্ট খুলতে পারেন ? কী রয়েছে এই বিষয়ে PPF স্কিম (২০১৯)-এর নিয়ম। 

নিয়ম অনুসারে একজন বিনিয়োগকারী কয়টি PPF অ্যাকাউন্ট রাখতে পারেন ? PPF নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি নিজের নামে শুধুমাত্র একটিই PPF অ্যাকাউন্ট রাখতে পারবেন। আপনি দেশের যেকোনও অনুমোদিত ব্যাঙ্ক বা পোস্ট অফিসেই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ক্ষেত্রে কোনও যৌথ অ্যাকাউন্ট বা 'Joint Account' খোলার অনুমতি নেই।

Continues below advertisement

আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে কী হবে ?মনে রাখবেন এই ক্ষেত্রে যেহেতু সব PPF অ্যাকাউন্ট বিনিয়োগকারীর প্যান (PAN) ও আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে, তাই একাধিক অ্যাকাউন্ট খুললে তা সহজেই ধরা পড়ে যাবে। এখানে নিয়ম না মানলে অতিরিক্ত অ্যাকাউন্টটিকে 'অনিয়মিত' বা 'Irregular' হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অতিরিক্ত অ্যাকাউন্টে জমা করা টাকার ওপর কোনও সুদ পাওয়া যাবে না। মূল টাকা ফেরত দিয়ে দেওয়া হতে পারে।

এই ক্ষেত্রে নাবালকদের জন্য নিয়ম : একজন অভিভাবক নিজের অ্যাকাউন্ট ছাড়াও তাঁর নাবালক সন্তানের (Minor) নামে একটি পৃথক PPF অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে মনে রাখবেন, একটি শিশুর জন্য কেবল একজন অভিভাবকই অ্যাকাউন্ট খুলতে পারবেন। মা এবং বাবা দুজনে মিলে একই সন্তানের জন্য আলাদা দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

বিনিয়োগের সীমা ও সুদের হারকত টাকা বিনিয়োগ করা যেতে পারে:  একজন বিনিয়োগকারী বছরে ন্যূনতম এখানে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লাখ (₹১,৫০,০০০) টাকা পর্যন্ত PPF-এ জমা করতে পারেন। এই টাকা এককালীন বা মাসে মাসে কিস্তিতে জমা দেওয়া যায়।

বর্তমান সুদের হার: বর্তমানে PPF-এ বার্ষিক ৭.১% হারে সুদ দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকার প্রতি ত্রৈমাসিকে (Quarterly) এই সুদের হার পর্যালোচনা করে।

মেয়াদ ও অ্যাকাউন্ট বাড়ানোর নিয়মPPF অ্যাকাউন্টের মেয়াদ বাধ্যতামূলকভাবে ১৫ বছর। তবে ১৫ বছর পর অ্যাকাউন্টটি ম্যাচিউর বা পূর্ণতা পেলে বিনিয়োগকারী চাইলে ৫ বছরের ব্লকে অনির্দিষ্টকালের জন্য এর মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। এর জন্য ম্যাচিউরিটি শেষ হওয়ার ১ বছরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসে নির্দিষ্ট ফর্ম জমা দিতে হয়।

PPF-এর কর ছাড়ের সুবিধা PPF বিনিয়োগের অন্যতম বড় আকর্ষণ হল এর তিনটি ছাড়ের সুবিধা।প্রথম ছাড় : আয়কর আইনের Section 80C-এর অধীনে বার্ষিক ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর ছাড় পাওয়া যায় (পুরোনো ট্যাক্স জমানায়)।দ্বিতীয় ছাড় : প্রতি বছর বিনিয়োগের ওপর অর্জিত সুদ সম্পূর্ণ করমুক্ত।তৃতীয় ছাড় : ১৫ বছর পর ম্যাচিউরিটির সময় প্রাপ্ত মোট অর্থ বা উইথড্রয়ালের ওপর কোনও আয়কর দিতে হয় না।

আরও পড়ুন : PPF-এ বিনিয়োগ করে মাসে পেতে পারেন ৫০,০০০ টাকা, ১ কোটি টাকা হবে তহবিল, সূত্রটা কী ?