Rs 10 Lakh Investment : বিনিয়োগের আগে তুলনা না করে বিনিয়োগ (Investment) করলে ভুগতে হবে আপনাকে। তবে সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে (Small Savings Schemes) বিনিয়োগ করলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (NSC) কথা মাথায় আসে অনেকেরই। এখানে নির্দিষ্ট রিটার্নের পাশাপাশি পাওয়া যায় সরকারি আর্থিক সুরক্ষা। যেকারণে ব্যাঙ্ক বা শেয়ার বাজারের পরিবর্তে অনেকেই এখানে বিনিয়োগের কথা ভাবেন।
কোন কোন বিষয় দেখে নেবেনএখানে বিনিয়োগের আগে মনে করে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির বিনিয়োগের সীমা, মেয়াদকাল, সুদ দেওয়ার ধরন সম্পর্কে অবশ্যই জেনে নিন। মনে রাখবেন, পিপিএফ (PPF)-এ কোনও বিনিয়োগকারী এককালীন ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে না, এটাই নিয়ম।
দুটি স্কিমের মধ্য়ে পার্থক্যআপনি যদি এই স্কিমে বিনিয়োগ করতে চান, তবে আগে NSC ও PPF-এর মধ্যে পার্থক্য বুঝে নিন। PPF দীর্ঘমেয়াদে বড় তহবিল সৃষ্টির জন্য আনা হয়েছে। অন্যদিকে, NSC স্কিমটি ৫ বছর মেয়াদি একটি সুনির্দিষ্ট সঞ্চয় প্রকল্প। তবে এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে মেয়াদপূর্তির সময়, লাভ বা রিটার্ন, আয়করে ছাড়ের বিষয়গুলি মূল দুই স্কিমে পার্থক্য গড়ে দেয়। জেনে নিন, কোন স্কিম কী দেয়।
| বৈশিষ্ট্য় | PPF | NSC |
| সুদের হার (অক্টোবর-ডিসেম্বর) | ৭.১ শতাংশ | ৭.৭ শতাংশ |
| বিনিয়োগের সীমা | ন্যূনতম ৫০০, বছরে ১.৫ লাখ টাকা | ন্যূনতম ১০০০, সর্বোচ্চ কোনও সীমা নেই |
| মেয়াদপূর্তি | ১৫ বছর | ৫ বছর |
| সুদের হিসেব | বার্ষিক কম্পাউন্ডিং | বার্ষিক কম্পাউন্ডিং |
| সুদের হার নির্বাচন | সরকার প্রতি ত্রৈমাসিকে ঠিক করে | সার্টিফিকেট কেনার সময় রেট ঠিক হয় |
| করে ছাড় | ৮০সি অনুসারে | ৮০সি অনুসারে |
| ট্যাক্সে ছাড় | করমুক্ত | কর নেওয়া হয় |
| টাকা তোলা | বিধিনিষেধ রয়েছে, তবে কিছু ক্ষেত্রে.. | সাধারণত দেওয়া হয় না, তবে কিছু ক্ষেত্রে.. |
| বাড়ানো যায় মেয়াদ | ৫ বছর করে বাড়ানো হয় | একানে কোনও মেয়াদ বাড়ানোর সুযোগ নেই |
PPF : দীর্ঘমেয়াদে সঞ্চয়ের ক্ষেত্রে দারুণ এখন পিপিএফে বিনিয়োগ করলে আপনি ৭.১ শতাংশ সুদ পাবেন। বার্ষিক চক্রবৃদ্ধি হারে এই সুদ আপনাকে দেওয়া হবে। তবে, এই স্কিমে বিনিয়োগকারীরা একবারে ১০ লক্ষ টাকা জমা করতে পারেন না, কারণ এতে বার্ষিক বিনিয়োগের সর্বোচ্চ সীমা হল ১.৫ লক্ষ টাকা। তাই, কেউ যদি বড় অঙ্কের বিনিয়োগ করতে চান, তা এখানে সম্ভব নয়।
মনে রাখবেন, এখানে ১৫ বছর পূর্ণ হওয়ার পর মেয়াদ সম্পূর্ণ হয়। যার অর্থ, আপনি যে অর্থবর্ষে অ্যাকাউন্টটি খুলেছিলেন, সেই অর্থবর্ষের শেষ থেকে এই সময়কাল গণনা করা হয়। বিনিয়োগকারীরা চাইলে মেয়াদ শেষে ৫ বছর করে পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ বাড়াতে পারেন। এছাড়া, নির্ধারিত নিয়ম ও শর্ত সাপেক্ষে অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তোলা ও ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে।
NSC : কম লক-ইন পিরিয়ডে বেশি সুদ এখানে বিনিয়োগ করলে আপনি কম মেয়াদে ভাল সুদি পাবেন। বর্তমানে এখানে ৭.৭ শতাংস সুদ দেওয়া হচ্ছে। মেয়াদ পূর্ণ হওয়ার সময়কাল ৭.৭ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই সুদ দেওয়া হচ্ছে। এটি পিপিএফ (PPF)-এর তুলনায় কিছুটা ভিন্ন ধরনের বিনিয়োগ। এখানে বিনিয়োগকারীরা চাইলে একসঙ্গে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
