State Bank Of India News : আপনিও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহক হন,তাহলে অবশ্যই কাজে লাগবে এই খবর। ব্যাঙ্কের কর্মী ইউনিয়ন সম্প্রতি ২ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। আগামী ২৫ ও ২৬ মে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কের কর্মীরা। সব মিলিয়ে সরকারের কাছে ১৬টি দাবি দাওয়া রয়েছে কর্মীদের।

Continues below advertisement

কেন এই ধর্মঘট চিন্তায় ফেলবে বিপুল সংখ্য়ক গ্রাহককেপরিসংখ্যান বলছে, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশে প্রায় ৫০ কোটি গ্রাহক রয়েছে এই ব্যাঙ্কের। সরকারি বিভিন্ন স্কিমের সুবিধা ছাড়াও দেশজুড়ে বিপুল ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে এই ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের। তাই দু-দিনের ব্য়াঙ্ক ধর্মঘট ভোগাবে দেশবাসীকে।

কী কারণে এই ধর্মঘটের ডাক দিয়েছে কর্মীরাবিভিন্ন রিপোর্ট বলছে, ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) আওতায় পেনশন ম্যানেজার বাছার সিদ্ধান্ত নিতে দিতে হবে কর্মীদের। এই দাবি করেছেন কর্মীরা। এ ছাড়াও পেনশন-সংক্রান্ত সুবিধাতে সমতা ও সামগ্রিক চাকরির শর্তাবলির উন্নতি চেয়েছে ইউনিয়ন। এই দাবির মধ্যে রয়েছে পর্যাপ্ত কর্মী নিয়োগের বিষয়। শূন্য পদ পূরণের কথা বলা হয়েছে এই দাবিপত্রতে। অফিসে কাজের চাপ কমানোর দাবিও রয়েছে এই দাবিতে।  

Continues below advertisement

এ ছাড়াও রয়েছে এই দাবিগুলিকর্মীদের উন্নত পদোন্নতির নীতি নিয়েও বলা হয়েছে এই দাবিপত্রে। পাশাপাশি খোয়র রাখতে বলা হয়েছে বদলি নীতি নিয়েও। কর্মীদের উন্নত অবসরকালীন সুবিধার বিষয়েও বলা হয়েছে এই দাবিপত্রে। এতে রাখা হয়েছে কর্মচারী কল্যাণ ও চাকরির নিরাপত্তা সংস্কারের বিষয়টও। 

কোন-কোন পরিষেবায় প্রভাব পড়বেব্যাঙ্ক এই দুই দিন পরিষেবা বন্ধ রাখতে মারাত্মক প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। যারা ডিজিটাল ব্যাঙ্কিংয়ের পরিবর্তে সরাসরি ব্যাঙ্কে গিয়ে কাজ করেন, তাদের এতে অসুবিধা হবে। এরমধ্য়ে সবরা ওপরে থাকবে নগদে টাকা পাঠানো ও জবমার বিষয়টি। চেক ক্লিয়ারেন্স, লোন প্রসেসিংয়ের পরিষেবাও এই ধর্মঘটে ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি, কাস্টমার সাপোর্ট, পাসবুক আপডেট ও অ্য়াকাউন্ট ওপেনিংয়ের মতো সুবিধাগুলি এরফলে পাবেন না আপনি।

সমস্যার সমাধান কীআপনি এই সময় ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে পারেন। এই সময় আপনি অনলাইন ব্যাঙ্কিং, YONO অ্যাপ, UPI সার্ভিসের মতো সুবিধা নিতে পারেন। এ ছাড়াও রয়েছে ATM  ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা। সেই ক্ষেত্রে আপনি আগে থেকেই কোনও কাজ থাকলে মিটিয়ে নিতে পারেন। অন্যথায় সমস্যায় পড়বেন।

 আরও পড়ুন : রেলে যুগলদের জন্য বিশেষ সুবিধা ! ট্রেনের মধ্যেই পাবেন 'প্রাইভেসি', জেনে নিন বুকিংয়ের উপায়