Silver Price Fall : সোনার দামের থেকেও খারাপ অবস্থা রুপোর (Silver Price Prediction)। হিসেব বলছে, চলতি বছরের জানুয়ারিতে যারা রুপো কিনেছিলেন, এখন ৬৪ শতাংশ সেই রুপোর দাম কমেছে। যার ফলে বিরাট ক্ষতির মুখোমুখি হয়েছেন তাঁরা। আগামী দিনে কি রুপোর দাম (Silver Rate) আরও তলানিতে নামবে ?

Continues below advertisement

জানুয়ারির তুলনায় কী অবস্থা বর্তমানে সোনার দাম জানুয়ারির সর্বোচ্চ স্তর থেকে ৩১.৫ শতাংশ কমেছে। এর থেকে অনেক বেশি খারাপ অবস্থা রুপোর। যা জানুয়ারির পিক থেকে ৬৪.২ শতাংশ কমেছে। শুক্রবার দেশের বাজারে সোনা-রুপোর দাম ছিল সেপ্টেম্বর ২০২৫-এর পর সবথেকে নীচে। আসলে আন্তর্জাতিক বাজারে মারিকন ডলারের মূল্য় শক্তিশালী হওয়ায় ও মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হারের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় এই দাম কমেই চলেছে বলে মনে কারা হচ্ছে।  

বুলিয়ন বিষয়ক ওয়েবসাইটের তথ্য বলছে, শুক্রবার এমসিএক্স (MCX)-এ প্রতি ১০ গ্রাম সোনা ১২২,৫১০ টাকায় ও প্রতি কেজি রুপো ১৪৯,৫৯০ টাকায় লেনদেন শেষ হয়েছে। 

Continues below advertisement