Sukanya Samriddhi Yojana VS PPF Investment : আপনিও যদি কন্যার আর্থিক ভবিষ্যতের কথা ভেবে দ্রুত টাকা দ্বিগুণ করতে চান, তাহলে সরকারের রয়েছে দারুণ স্কিম (Small Savings Schemes)। এখানে শেয়ার বাজারে মতো ঝুঁকি ছাড়াও আপনি পাবেন ভাল নিশ্চিত রিটার্ন। সেই ক্ষেত্রে সুদের হার ছাড়াও আয়কর ছাড়ের বিষয়টি মাথায় থাকে বিনিয়োগকারীর। এরকম একটা সময়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা ছাড়াও আপনি দেখতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডের দিকে। জেনে নিন, কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ।
সুকন্য়া সমৃ্দ্ধি না PPF, কী রয়েছে পার্থক্য ?এই দুটি স্কিমে বিনিয়োগ করলেই আপনি দীর্ঘমেয়াদে সুফল পাবেন। তবে এই দুই স্কিমে রয়েছে আলাদা আলাদা সুবিধা। আপনার যদি কন্যাসন্তান থাকে, তাহলে দীর্ঘমেয়াদে সুকন্য়া সমৃ্দ্ধি যোজনায় বিনিয়োগ করতে পারেন। তবে সুদের হার কম হলেও PPF সন্তানের জন্য হতে পারে দারুণ স্কিম। এখানে সুকন্যা সমৃদ্ধির মতো দীর্ঘসময় অপেক্ষা করতে হয় না আপনাকে।
| সুকন্য়া সমৃ্দ্ধি যোজনা | পাবলিক প্রভিডেন্ট ফান্ড |
| ১০ বছরের নীচে কন্যাসন্তানের জন্য | যেকোনও ভারতীয় নাগরিকের জন্য |
| ৮.২ শতাংশ সুদ | ৭.১ শতাংশ সুদ |
| ২৫০ টাকা থেকে ১.৫ লাখ পর্যন্ত বিনিয়োগের সীমা | ৫০০ টাকা থেকে ১.৫ লাখ পর্যন্ত বিনিয়োগের সীমা |
| বিনিয়োগের সময় ১৫ বছর, টাকা তোলার মেয়াদ ২১ বছর পর | ১৫ বছরের লক ইন পিরিয়ড |
| ২১ বছরের পর আর বাড়ানা যায় না | ১৫ বছরের পর ৫ বছরের ব্লকে মেয়াদ বাড়ানো যায় |
| আংশিক ৫০ শতাংশ পর্যন্ত টাকা শিক্ষার জন্য মেয়াদের আগে তোলা যাবে | বিনিয়োগের সপ্তম অর্থবর্ষে আংশিক টাকা তোলার নিয়ম আছে |
| সুদ ও মেয়াদ শেষে প্রাপ্ত অর্থ ট্যাক্স ফ্রি | সুদ ও মেয়াদ শেষে প্রাপ্ত অর্থ ট্যাক্স ফ্রি |
আপনি যদি সুকন্যা সমৃদ্ধি বা PPF-এ ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে কী হবে, এখানে রইল হিসেব।
সুকন্যা সমৃদ্ধিতে বিনিয়োগ
বার্ষিক বিনিয়োগের পরিমাণ: ১,০০,০০০ টাকাবিনিয়োগের মেয়াদ: ১৫ বছরপ্রত্যাশিত মুনাফার হার: ৮.২ শতাংশবিনিয়োগ করা অর্থের পরিমাণ : ১৫,০০,০০০ টাকাআনুমানিক মুনাফা : ১৪,৮৩,৯৯২ টাকামোট মূল্য : ২৯,৮৩,৯৯২ টাকা
হিসেব বলছে, সুকন্যা সমৃদ্ধিতে বিনিয়োগ করলে বার্ষিক ৮.২ শতাংশ সুদের হার অনুযায়ী আপনি ১৫ বছরে টাকা দ্বিগুণ করতে পারবেন
পিপিএফ (PPF) বিনিয়োগ :বার্ষিক বিনিয়োগের পরিমাণ : ১,০০,০০০ টাকাবিনিয়োগের মেয়াদ : ১৫ বছরপ্রত্যাশিত মুনাফার হার : ৭.১ শতাংশমোট বিনিয়োগ করা অর্থের পরিমাণ : ১৫,০০,০০০ টাকাপ্রত্যাশিত মুনাফা : ১২,১২,১৩৯ টাকামোট মূল্য : ২৭,১২,১৩৯ টাকা
এই হিসেব অনুযায়ী, সুকন্যা সমৃদ্ধির তুলনায় সুদের হার কম হওয়ায় পিপিএফ-এ ১৫ বছর বিনিয়োগ করার পরেও আপনার মোট বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ নাও হতে পারে।
