Top 10 Small Cap : ঝুঁকি জেনেও এই মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) দিকে ঝোঁকেন অনেকেই। কারণ একটা, স্মল ক্যাপ ফান্ড (Small Cap Funds) মানেই বিপুল রিটার্নের সম্ভাবনা। যদিও এই সম্ভাবনার মাঝেই থাকে একরাশ আশঙ্কা। কারণ বেশি লাভের পাশাপাশি অত্যধিক ঝুঁকি থাকে স্মল ক্যাপ ফান্ডে। তবে, কম ঝুঁকিতে সর্বোচ্চ রিটার্ন দিয়েছে এই ১০ স্মল ক্য়াপ ফান্ড। ৩-৫ বছরে দিয়েছে দারুণ রিটার্ন। 

Continues below advertisement

কোন স্মল-ক্যাপ ফান্ডগুলি দিয়েছে সর্বোচ্চ রিটার্ন  ?

স্মল-ক্যাপ ফান্ড     ৩-বছরের রিটার্ন  ৫-বছরের রিটার্ন
বন্ধন স্মল ক্যাপ ফান্ড     ২৪.৩৮     ২০.১৩ শতাংশ
ইনভেসকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ২২.৩৬   ২০.৪৯ শতাংশ
ডিএসপি স্মল ক্যাপ ফান্ড   ১৬.৯৯       ১৮.৮৪ শতাংশ
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড   ১৬.৯১১৯.৯০ শতাংশ
অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড        ১৫.২২     ১৬.৪৯ শতাংশ
নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড  ১৪.৪৪   ১৯.২২ শতাংশ
এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড    ১৪.১৪ ১৮.০৫ শতাংশ
এসবিআই স্মল ক্যাপ ফান্ড১১.৬৩   ১৪.৭৮ শতাংশ
কোটাক স্মল ক্যাপ ফান্ড ১১.৪৪ ১৩.১৪ শতাংশ
এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড   ১০.১৭     ১৫.৩০ শতাংশ
   

(তথ্য় সূত্র : ভ্যালু রিসার্চ; শুধুমাত্র AUM-এর ভিত্তিতে শীর্ষ ১০টি স্মল-ক্যাপ ফান্ডের নাম এখানে দেওয়া হয়েছে; ডিরেক্ট প্ল্যান, AUM-এর তথ্য ৩১ অগাস্ট ২০২৬ তারিখের; CAGR-এর তথ্য ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের।)

Continues below advertisement

কে রয়েছে তিন ও পাঁচ বছরে সবার ওপরেহিসেব বলছে, তিন বছরের আয়ের রিটার্নে ২৪.৩৮ শতাংশ বার্ষিক আয় দিয়ে 'বন্ধন স্মল ক্যাপ' (Bandhan Small Cap) এই তালিকায় শীর্ষে রয়েছে। এর পরেই  'ইনভেসকো ইন্ডিয়া স্মল ক্যাপ' (Invesco India Small Cap) যা দিয়েছে ২২.৩৬ শতাংশ। পাঁচ বছরের হিসেবে, ২০.৪৯ শতাংশ বার্ষিক আয় নিয়ে 'ইনভেসকো ইন্ডিয়া স্মল ক্যাপ' সর্বোচ্চ স্থানে রয়েছে। এর পরেই রয়েছে 'বন্ধন স্মল ক্যাপ', যা দিয়েছে ২০.১৩ শতাংশ রিটার্ন। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স