Job Cut : থামছে না ছাঁটাই পর্ব। বিশ্বের টেক কোম্পানিগুলিতে চাকরিহারা হচ্ছেন হাজারে-হাজারে মানুষ। এবার এই তালিকায় নাম জুড়তে চলেছে ওয়ার্ল্ড টেক জায়ান্ট অ্যাপলের (Apple Layoffs)। ২ মাসে এই নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছে কোম্পানি। জেনে নিন, এবার কাদের ওপর কোপ পড়ছে।

Continues below advertisement

কোন বিভাগে এই কর্মী ছাঁটাই করছে কোম্পানি ?ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, এবার অ্যাপলের ফিটনেস প্লাস সার্ভিসে কর্মী ছাঁটাই করেছে কোম্পানি। যে কর্মীরা এই বিভাগের অডিও সংক্রান্ত বিষয়ে কাজ করতেন তাদের চাকরি গেছে। কর্মী ছাঁটাইয়ের ইতিহাস বলছে, এই নিয়ে মাত্র ২ মাসের মধ্যেই ২ বার কর্মী ছাঁটাই করল আইফোন প্রস্তুতকারক এই কোম্পানি। এমন একটা সময় এই ঘটনা ঘটেছে। যখন টেক কোম্পানিগুলি খুব বেছে বেছে কর্মী নিয়োগ করছে, তখন এই ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে কর্মী মহলে। বর্তমানে বিশ্বের নামী টেক কোম্পানিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিয়েছে। সেখানে কর্মী ছাঁটাই করে কোম্পানির পরিচালন খরচ কমাতে চাইছে সংস্থা। 

কোন কোন কর্মীদের চাকরি গেছেশোনা যাচ্ছে, অ্য়াপলের অডিও ফিচার 'টাইম টু ওয়াক', 'টাইম টু রান' বিভিগে যে কর্মীরা কাজ করতেন তাদের চাকরি গেছে। অ্য়াপল ওয়াচের মাধ্যমে এই ফিচারগুলি ওয়ার্কআউটে গাইড করত। কোনও ভিডিয়ো ছাড়াই এই গাইড করা হতো এই ওয়ার্কআউটে। ব্লুমবার্গের রিপোর্ট বলা হয়েছে, ফিটনেস প্লাস বন্ধ করে দেয়নি অ্যাপল। তবে আগের থেকে অনেক দেরিতে এখন অডিও কনটেন্ট পাওয়া যায় এখানে। 

Continues below advertisement

তবে অ্যাপলের ক্ষেত্রে এই প্রথমবার নয়এর আগে অ্য়াপল অগাস্টে ২০০-র বেশি কর্মী ছাঁটাই করে। এর আগে সিরি, ভিশন প্রো, ইনটেলিজেন্ট সিস্টেমের মতো সফট্ওয়্যার সংক্রান্ত বিভাগে চাকরি গেছিল বহু কর্মীর। সেবার ভিশন প্রোতে ১০০ কর্মী ও বাকি ইনটেলিজেন্ট সিস্টেমের মতো সফট্ওয়্যার সংক্রান্ত বিভাগে একশোরও বেশি কর্মী ছাঁটাই হয়েছিল। তুলনামূলকভাবে এবার অনেক কম কর্মী ছাঁটাই করেছে এই টেক জায়ান্ট।  

অ্যাপলের পরিস্থিতি পাশাপাশি বিশ্বের প্রযুক্তি বাজারের কর্মী ছাঁটাইয়ের মারাত্মক প্রভাব পড়ত চলেছে ভারতে। এবার কর্মী ছাঁটাই নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের এই নামকরা কোম্পানি (Adidas Layoffs)। দেশের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এই সংস্থা।

কাদের চাকরি যাবে ?এবার ভারতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটছে বিশ্বের নামকরা খেলার সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস। সংস্থার তরফ ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ভারতের গুরুগ্রামের টেক হাবে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে তারা। এই বড় সিদ্ধান্তের ফলে চাকরি যাবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ছাড়াও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও কত কর্মীর চাকরি যাবে তা নিয়ে এখনও নিশ্চিত করেনি অ্য়াডিডাস।

আরও পড়ুন : ওষুধের প্রেসক্রিপশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, এই মেডিসিনগুলিতে বিধিনিষেধ