কলকাতা : আপনার কি প্যান কার্ড (PAN Card) রয়েছে? যদি না থাকে, তাহলে এটাই শেষ সুযোগ, যখন শুধুমাত্র আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করে আপনি আপনার প্যান কার্ডটি তৈরি করিয়ে ফেলতে পারবেন। কারণ, চলতি মাসের ৩১ তারিখই শেষ দিন যেদিন শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে আপনি আপনার প্যান কার্ড তৈরি করতে পারবেন। তবে, এপ্রিল মাসের ১ তারিখ থেকে কিন্তু নতুন প্যান কার্ড তৈরি করতে গেলে শুধুমাত্র আধার কার্ডে আর হবে না। আরও বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে তখন।

Continues below advertisement

নতুন নিয়মে কী কী ডকুমেন্ট লাগবে?

এপ্রিল মাসের ১ তারিখের পর কেউ যদি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আর শুধুমাত্র আধার কার্ডে হবে না আগেই নিয়ম জারি করেছে কেন্দ্রের আয়কর দফতর। এবার থেকে বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি বা পাসপোর্টের মতো ডকুমেন্ট প্রয়োজন বলেই জানা গিয়েছে।

আর কী বদল?

বর্তমানে প্যান কার্ডের আবেদন করতে গেলে ফর্ম ৪৯এ বা ফর্ম ৪৯এএ প্রয়োজন হয়। কিন্তু এবার থেকে সেই ফর্ম ফিলআপ করে আর প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে না। বদলে আলাদা আলাদা ক্যাটেগরির জন্য আলাদা আলাদা ফর্মের প্রয়োজন হবে। এ ছাড়াও ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই আরও কড়া হচ্ছে প্যান কার্ডের নিয়ম। এবার থেকে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের আবেদনের নাম একেবারে অক্ষরে অক্ষরে মিলতে হবে। নাহলে প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে না।

Continues below advertisement

প্যান ব্যবহারকারীদের জন্য কী সুবিধা?

প্যান কার্ড হোল্ডারদের জন্য একটা ভাল খবরও রয়েছে। এবার থেকে ২০ লক্ষের কমের লেনদেনে প্যান উল্লেখ করা নিয়েও একটা প্রস্তাব রয়েছে। ফলে, অনেক ক্ষেত্রে সুবিধা পাবেন লেনদেনকারী।

উল্লেখ্য, ৩১ মার্চ হল যে কোনও অর্থবছরের যে কোনও বিনিয়োগের সুবিধা নেওয়ার শেষ দিন। কারণ, ৩১ মার্চের আগে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা ন্যাশনাল পেনশন স্কিমের মতো যে যে ক্ষেত্রে বিনিয়োগ করা হয় সেখান থেকে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। এ ছাড়াও শেষ অর্থ বছরের বিনিয়োগের নথিপত্র আপনি যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থার কাছে জমা করার শেষ দিন। নাহলে আপনার সংস্থা আপনার স্যালারি থেকে অনেক বেশি হারে টিডিএস কাটবে।