Stock Hits Upper Circuit : ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) এই ধরনের স্টকের দিকে তাকিয়ে থাকেন বিনিয়োগকারীরা (Investment)। বিশেষ করে কম দামের স্মল ক্যাপ স্টক (Small Cap Stock) অনেক ক্ষেত্রে দেয় দুর্দান্ত রিটার্ন। সম্প্রতি এরকমই দারুণ পারফরমেন্স দিচ্ছে ৫০ টাকার নীচে থাকা এই স্টক। এক সপ্তাহে ১৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই শেয়ার। স্বাভাবিকভাবেই এর ফলে শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। জেনে নিন, স্টকের ভবিষ্যৎ নিয়ে কী বলছেন বিনিয়োগকারীরা।
কী নাম, কত দাম এই স্টকেরভারতের শেয়ার বাজারে এই দারুণ পারফরমেন্স দেওয়া স্টকের নাম SC Agrotech Limited । ৫০ টাকার নীচে থাকে এই শেয়ার টানা চারবার আপার সার্কিট ছুঁয়েছে। যে কারণে স্টকের বিষয় আগ্রহ দেখাচ্ছেন বিনিয়োগকারীরা। কোম্পানির কর্পোরেটের ফল প্রকাশকে ঘিরে কৃষিখাতের এই কোম্পানি নিয়ে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে।
এই বিষয়ে কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?স্টকের ভবিষ্য়ৎ নিয়ে মুখ খুলেছেন কেসি সিকিউরিটিজর রিসার্চ অ্য়ান্ড বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট মহেশ এম ওঝা। কোম্পানির ত্রৈমাসিকের ফল নিয়ে আশাবাদী বাজার। সেই কারণেই এই স্মল ক্যাপ স্টকটিতে এত ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি সেই কারণেই, শেয়ার তার সাম্প্রতিক রেজিস্ট্যান্স বা বাধা অতিক্রম করেছে।
কোথায় টার্গেট , স্টপ লস রাখা উচিত ?মার্কেট এক্সপার্টদের মতে, SC Agrotech Limited-এর শেয়ারে ৩৪ টাকা স্টপ লস রেখে এগোনো উচিত বিনিয়োগকারীদের। স্টক ৪৫ টাকার কাছে পৌঁছলে প্রফিট তুলে নেওয়া উচিত। একটা বিষয়ে মাথায় রাখতে হবে, স্টক ৩৯.৮০ টাকার কাছে পৌঁছলে একটা বাধার মুখে পড়তে পারে। সই ক্ষেত্রে ইনভেস্টাররা ৪২ টাকার কাছে সাপোর্ট পেতে পারেন। সম্প্রতি মিন্ট অনলাইনে প্রকাশিত হয়েছে এই খবর।
কেমন পারফর্ম করছে শেয়ারআজ দুপুরের দিকে তাকালে, কোম্পানির শেয়ার ১:৪৪ মিনিটে ৫ শতাংশ বেড়ে ৩৭.৩৮ টাকায় লেনদেন হয়েছে। বর্তমানে কোম্পানির বাজার মূলধন ছিল ২৮৪.০৭ কোটি টাকা। গত এক সপ্তাহে শেয়ার ১৫ শতাংশ রিটার্ন দিয়েছে। ছয় মাসে এর শেয়ার দর ২৫ শতাংশ ও গত এক বছরে ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : ধসের বাজারেও দারুণ লাভ, এক বছরে ৩০% CAGR দিয়েছে এই ৭ মিউচুয়াল ফান্ড
