Best Stocks To Buy : আপনিও যদি আগামী সপ্তাহের জন্য আগে থেকেই স্টক বেছে রাখতে চান, তাহলে এই তিন শেয়ারের দিকে দেখতে পারেন। এই নিয়ে পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। জেনে নিন, কোন কোন স্টক কিনতে বলা হয়েছে এখানে। পাশাপাশি এই স্টকের স্টপ লস, টার্গেটও দিয়ে দেওয়া হয়েছে। জেনে নিন, বিস্তারিত।

Continues below advertisement

গত সপ্তাহে কী হয়েছে বাজারেটানা দু'দিন দুরন্ত ছুটের পর শুক্রবার অনেকটাই নীচে নেমেছে বাজার। সেই ক্ষেত্রে আগামী সপ্তাহে স্টক বাছার আগে সতর্ক থাকতে হবে আপনাকে। কারণ নিফটি ৫০ ২৫,৬৫০ পয়েন্টের নীচে চলে এসেছে। তবে শুধু নিফটি নয়, সেনসেক্সও পড়েছে ৯৮৯ পয়েন্ট। মূলত, আইটি ও ব্যাঙ্কিং স্টকে প্রফিট বুকিংয়ের জেরে শেয়ার বাজারে এই ধস নেমেছিল।

কী অবস্থা বাজারেশুক্রবার ভারতের শেয়ার বাজারে, BSE Sensex ৯৮৯.৩৩ পয়েন্ট বা ১.১৭ শতাংশ কমে ৮৩,৩৩৯.২৬ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। লেনদেন চলাকালীন সূচকটি সর্বোচ্চ ১,১২০.২৬ পয়েন্ট বা ১.৩২ শতাংশ পর্যন্ত নীচে নেমে ৮৩,২০৮.৩৩ পয়েন্টের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। এছাড়া, ৫০-শেয়ার বিশিষ্ট এনএসই নিফটি (NSE Nifty) ২৭৭.৩০ পয়েন্ট বা ১.০৭ শতাংশ কমে ২৫,৬০৭.২০ পয়েন্টে থিতু হয়।  

Continues below advertisement

কারা দিয়েছেন এই শেয়ার কেনার পরামর্শএই বিষয়ে মতামত দিয়েছেন চয়েস ব্রোকিং-এর টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড অ্যালগো বিভাগের ভাইস-প্রেসিডেন্ট কুণাল ভি. পারার। তার মতে, কামিন্স ইন্ডিয়া  হিটাচি এনার্জি ইন্ডিয়া ও ভারত ইলেকট্রনিক্সের স্টক আগাম সপ্তাহে ভাল জায়গা থাকবে। তাই এই তিনটিতে নজর দিতে পারেন।

১ কামিন্স ইন্ডিয়াএইঅ স্টকের ৩৯০০ পয়েন্টের কাছে স্ট্রং সাপোর্ট রয়েছে। এই সময় স্টক নেওয়ার জন্য বিনিয়োগকারীরা মুখিয়ে থাকবেন। এই টেকনিক্যাল স্ট্রাকচারের ওপর ভিত্তি করে শেয়ারটি আগামী সেশনগুলোতে ৪,৪৪৫–৪,৮১৫-এর দিকে ঘুরে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে ৩,৯০০-এ একটি স্টপ লস বজায় রাখা উচিত।

২ হিতাচি এনার্জি ইন্ডিয়াএই স্টকের বর্তমানে ২৫,৭৪৫-এর কাছে স্ট্র্ং সাপোর্ট রয়েছে। আশা করা হচ্ছে, শেয়ারের দাম আগামী সেশনগুলোতে ৩২,৪১০–৩৪,৬০০-এর দিকে এগোবে। তবে কেনার ক্ষেত্রে ২৯,৪০০ পয়েন্টে একটি স্টপ লস বজায় রাখা উচিত।

৩ ভারত ইলেকট্রনিক্সএই স্টকের ক্ষেত্রে ৩২৫-৩৩০ স্ট্রং সপোর্ট জোন রয়েছে। টেকনিক্যাল চার্টের ভিত্তিতে শেয়ারটি আগামী সেশনগুলিতে ৪২৭–৪৫৩-এর দিকে এগোতে পারে।  তবে স্টক নেওয়ার আগে ৩৯০-এর স্তরে একটি স্টপ লস রেখে দেবেন।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক