Stock Market Prediction : নতুন করে আমেরিকা ইরানে হামলা করতেই আজ ধসের আশঙ্কায় কাঁপছে বাজার। ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানও মার্কিন সেনা ছাউনিতে হামলা চালানোয় বিশ্ব বাজারে অস্থির পরিস্থিতি তৈরি হবে। আমেরিকা-ইরান শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় চলতি সপ্তাহে অনেকটাই ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার মার্কেট। জেনে নিন, এরই মধ্যে কোন স্টকে বিনিয়োগের পরমার্শ দিচ্ছেন বাজার বিশষজ্ঞরা।

Continues below advertisement

গত সপ্তাহে কীভাবে ক্লোজিং দিয়েছে বাজার

গত সপ্তাহে শুক্রবার, ১০ জুলাই ভারতের শেয়ার বাজার এক বড়া লাফ দিয়েছে। সেই দিন সেনসেক্স ও নিফটি ৫০ উভয় সূচকই ১%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। ইতিবাচক বৈশ্বিক সংকেত, জুন ত্রৈমাসিকের (Q1) আশাব্যঞ্জক আয়ের পূর্বাভাস ও অপরিশোধিত তেলের (Crude Oil) দাম কমার কারণে বাজারের এই তেজি ভাব লক্ষ করা গেছে।

Continues below advertisement

কতটা উঠেছিল বাজার

টানা দ্বিতীয় সেশনের মতো বৃদ্ধি পেয়ে সেনসেক্স ৮২৮ পয়েন্ট (১.০৮%) বেড়ে ৭৭,৫৬৯.৩৯ পয়েন্টে এবং নিফটি ৫০ ২৪৪ পয়েন্ট (১.০২%) বেড়ে ২৪,২০৬.৯০ পয়েন্টে বন্ধ হয়েছে। এই একদিনের উত্থানেই বিনিয়োগকারীদের সম্পদ প্রায় ৬ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তবে সাপ্তাহিক ভিত্তিতে গত চার সপ্তাহের জয়ের রথ কিছুটা থমকে দাঁড়িয়ে উভয় সূচকই ০.২৫% হ্রাস পেয়েছে।

কোন সেক্টরের কী অবস্থা

আপনি যদি বাজারের দিকে তাকান, তাহলে দেখবেন- তথ্যপ্রযুক্তি (IT) খাতের TCS-এর আশানুরূপ ফলাফল ও ব্যাঙ্কিং সেক্টরের ইতিবাচক আপডেটের পাশাপাশি ডলারের বিপরীতে টাকার মজবুত অবস্থান এই উত্থানে বড় ভূমিকা পালন করেছে।

নিফটি ৫০ (Nifty 50): দৈনিক চার্টে একটি শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। নিফটির জন্য ২৪,২০০–২৪,০০০ জোনটি তাৎক্ষণিক সাপোর্ট হিসেবে কাজ করবে। অন্যদিকে, ২৪,৪৫০–২৪,৫০০ পয়েন্ট হল পরবর্তী বড় রেজিস্ট্যান্স জোন।

ব্যাঙ্ক নিফটি (Bank Nifty): এটিও একটি শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি করে ঊর্ধ্বমুখী ট্রেন্ড বজায় রেখেছে। এর তাৎক্ষণিক সাপোর্ট রয়েছে ৫৭,৩০০–৫৭,৪৫০ জোনে এবং রেজিস্ট্যান্স রয়েছে ৫৮,৪০০–৫৮,৭০০ পয়েন্টে।

বিশেষজ্ঞদের বাছাই করা ৩টি স্টক: কেনার পরামর্শ (Buy Rating)বাজারের এই ইতিবাচক পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আগামী কিছুদিনের জন্য ক্যাশ মার্কেটে নিচের তিনটি শেয়ার কেনার পরামর্শ দিচ্ছেন:

স্টকের নাম (Stock)বর্তমান মূল্য (Buy Price)স্টপ লস (Stop Loss)টার্গেট প্রাইস (Target)
ভারত ইলেকট্রনিক্স (BEL)₹৪১৪.৯₹৩৯৯₹৪৫০
অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)₹১,৩২৪₹১,২৭০₹১,৪১৮
আল্ট্রাটেক সিমেন্ট (UltraTech Cement)₹১১,৭১১₹১১,২০০₹১২,৬০০

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : সেভিংস অ্যাকাউন্টে কে দিচ্ছে সবথেকে বেশি সুদ ? SBI, HDFC না পোস্ট অফিসে পাবেন সর্বোচ্চ রেট ?