Bisleri Packaged Drinking Water : বিসলারির পানীয় জলের নমুনা নিয়েই উঠল প্রশ্ন, পরীক্ষার পরই এতে পাওয়া গিয়েছে মাত্রাতিরিক্ত ব্রোমাইট। যার ফলে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে মামলার অনুমতি দিল 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'(FSSAI)।
কী বলা হয়েছে FSSAI-এর তরফে
সম্প্রতি খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থার তরফে বিসলেরির প্য়াকেটজাত পানীয় জলের (মিনারেল ওয়াটার নয়) নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরই জলের প্রসঙ্গে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে FSSAI । যেখানে বলা হয়েছে, বিসলেরির জলে নির্ধারিত মাত্রার থেকে বেশি ব্রোমেট পাওয়া গেছে। তাই এটি 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্য়ান্ডার্ড অ্য়াক্ট'(FSS ACT 2006) অনুযায়ী 'আনসেফ' বা নিরাপদ নয়।
আরও পড়ুন : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
