Britannia HUL Tata Price Hike : রক্ষে পাওয়া যাবে না আগামী মাসেও। ফের একবার মাসকাবারি কেনাকাটায় বাড়তে চলেছে খরচ। জ্বালানি মূল্যের দামের বৃদ্ধির (Price Hike) ফলে বড় কোম্পানিগুলি দাম বাড়াতে চলেছে বহু পণ্যের। যার অর্থ, নিত্য প্রয়োজনীয় জিনিস মূলত, মুদিখানার জিনিসপত্রের দাম আরও বাড়বে। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই দিয়েছে এই খবর।

Continues below advertisement

এর আগে কবে দাম বেড়েছেপরিসংখ্য়ান বলছে, জুন ত্রৈমাসিকেই দেশের নামী কোম্পানিগুলি রোজকার ব্যবহৃত জিনিসের দাম ২-৫ শতাংশ বাড়িয়েছে। এবার জ্বালানির দাম বৃদ্ধি তথা প্রোডাকশন কস্টের কথা বলে এই মূল্যবৃদ্ধির পথে হাঁটতে চলেছে ব্রিটানিয়া, হিন্দুস্থান ইউনিলিভার, টাটা কনজুমার প্রোডাক্টের মতো কোম্পানি। সূত্রের খবর, সেপ্টেম্বর ত্রৈমাসিকেই এই দাম বৃদ্ধি করবে কোম্পানিগুলি। 

দাম না বাড়িয়ে আরও কী করতে পারেতবে শোনা যাচ্ছে, কিছু কোম্পানি সব প্রোডাক্টের দাম না বাড়িয়ে পণ্য়ের পরিমাণ একই রাখতে পারে। সেই ক্ষেত্রে একই দামে কম পরিমাণ পণ্য় পাবেন ক্রেতারা।আমরা ক্রেতারা বেশিরভাগ ক্ষেত্রেই প্যাকেটজাত সামগ্রী দেখে তার দামের দিকে নজর দিই। সেই ক্ষেত্রে সামান্য ওজনে কী পরিবর্তন হয়েছে, সেটা আমাদের বোধগম্য নাও হতে পারে।

Continues below advertisement

কী করতে চলেছে ব্রিটানিয়াচিনি ও পাম অয়েলের দাম বেড়ে যাওয়ায় ১.৫ - ২ শতাংশ মূল্য় বৃদ্ধির পথে হাঁটতে পারে ব্রিটানিয়া। সেপ্টেম্বর কোয়ার্টারেই এই দাম বৃদ্ধি হতে পারে। সেই ক্ষেত্রে ব্রিটানিয়া ৫, ১০ টাকার বিস্কুটের ওজন কমিয়ে দাম একই রাখতে পারে। জুনেও এই একই পথে হেঁটেছিল কোম্পানি। পিটিআইকে দেওয়া বাইটে ব্রিটানিয়ার এমডিও  সিইও রক্ষিত হারগাভে বলেছেন, ''সব মিলিয়ে দামে ১ শতাংশের হেরফের হবে। আগামী কোয়ার্টারেই এই 'শ্রিঙ্কফ্লেশন' দেখতে পারবেন আপনারা।''

এই বলেই অবশ্য থেমে থাকেননি ব্রিটানিয়ার কর্ণধার। তিনি আরও বলেন, বর্তমানে বাজারে ক্রেতার চাহিদা অক্ষুন্ন আছে। এই ক্ষেত্রে বিক্রির জন্য আমাদের প্রফিটের বিষয়টও মাথায় রাখতে হবে। তাই প্যাকেটর ওজন কমাচ্ছে কোম্পানি, দাম বাড়ানোর পথে হাঁটছে না। 

কী করতে চলেছে HULহিন্দুস্থান ইউনিলিভারের তরফে বলা হয়েছে, সেপ্টেম্বের কোয়ার্টারে দাম বৃদ্ধির পথেই যাবে কোম্পানি। মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে আগামী দিনে ২-৫ শতাংশ প্রোডাক্ট প্রাইস বাড়াবে কোম্পানি। এই কথা শোনা গিয়েছে HUL-এর এমডি ও সিইও মীরা নায়ার। জুন ত্রৈমাসিকেও ওই একই পরিমাণ প্রোডাক্টের মূল্যবৃদ্ধি করেছিল কোম্পানি। 

মূলত, প্য়াকেটজাত দ্রব্যের দাম বাড়াবে বা 'শ্রিঙ্কফ্লেশন' করবে এই কোম্পানিগুলি। যার ফলে বিস্কুট ছাড়াও বহু নিত্য প্রয়োজনীয় খাবার ও সাবান ,শ্যাম্পুর দাম সামান্য় বাড়তে পারে। 

আরও পড়ুন : প্রবীণ নাগরিকদের জন্য দারুণ খবর ! এই বাজারেও পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, কোন কোন ব্যাঙ্কে সুবিধা ?