BSNL New Plan :  ফের দারুণ প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL । দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য নিয়ে এল এক দুর্দান্ত উপহার দিয়েছে। উৎসবের মরসুমে কোম্পানি লঞ্চ করেছে তাদের বিশেষ প্রিপেইড প্ল্যান— ‘BSNL Bharat Connect 26’। মাত্র ২,৬২৬ টাকায় পুরো এক বছরের জন্য নিশ্চিন্ত পরিষেবা পাবেন এই প্ল্যানে। বেসরকারি টেলিকম সংস্থাগুলির আকাশছোঁয়া রিচার্জের বাজারে বিএসএনএল-এর এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বস্তি দেবে সাধারণ মানুষকে।

Continues below advertisement

‘ভারত কানেক্ট ২৬’ প্ল্যানটির বিশেষত্ব কী ?বিএসএনএল তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে এই প্ল্যানটির ঘোষণা করেছে। প্ল্যানটির মূল আকর্ষণ হল, এর দৈনিক ডেটা বেনিফিট, যা বাজারের অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বেশি।

প্ল্যানের নাম: BSNL Bharat Connect 26

Continues below advertisement

দাম: ২,৬২৬ টাকা।

মেয়াদ: ৩৬৫ দিন (পুরো এক বছর)।

ডেটা: দৈনিক ২.৬ জিবি হাই-স্পিড ডেটা। (সাধারণত জিও বা এয়ারটেল তাদের বাৎসরিক প্ল্যানে দৈনিক ২.৫ জিবি ডেটা দেয়, সেখানে বিএসএনএল দিচ্ছে বাড়তি ১০০ এমবি)।

কলিং ও এসএমএস: দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস।

দৈনিক খরচ: হিসেব করলে দেখা যাচ্ছে, এই প্ল্যানে গ্রাহকের দৈনিক খরচ পড়ছে মাত্র ৭.১৯ টাকা।

সীমিত সময়ের অফার (Limited Time Offer)গ্রাহকদের মনে রাখতে হবে, এটি একটি বিশেষ অফার যা সবসময় পাওয়া যাবে না। বিএসএনএল জানিয়েছে, এই প্ল্যানটি রিচার্জ করার সুযোগ থাকবে শুধুমাত্র ২৪ জানুয়ারি ২০২৬ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। অর্থাৎ, এই সস্তা প্ল্যানটি বেছে নেওয়ার জন্য গ্রাহকদের হাতে মাত্র এক মাস সময় রয়েছে।

জিও-এয়ারটেলের সাথে টক্করবর্তমানে জিও (Jio)-র ২.৫ জিবি দৈনিক ডেটার বাৎসরিক প্ল্যানটির দাম ৩,৫৯৯ টাকা। অন্যদিকে, বিএসএনএল একই সুবিধা (বরং সামান্য বেশি ডেটা) দিচ্ছে মাত্র ২,৬২৬ টাকায়। অর্থাৎ, বিএসএনএল গ্রাহকরা সরাসরি প্রায় ১,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন।

বিএসএনএল-এর ঝুলিতে বর্তমানে ৩৬৫ দিনের আরও দুটি জনপ্রিয় প্ল্যান রয়েছে (২,৩৯৯ টাকা এবং ২,৭৯৯ টাকা)। তবে ‘ভারত কানেক্ট ২৬’ প্ল্যানটি বর্তমানে ভ্যালু-ফর-মানি বা অর্থের সঠিক মূল্যের বিচারে সেরা অপশন হিসেবে উঠে এসেছে।

কীভাবে রিচার্জ করবেন ?আপনি যদি দীর্ঘমেয়াদি সস্তা প্ল্যান খুঁজে থাকেন, তবে ২৪ ফেব্রুয়ারির আগেই আপনার নম্বরে এই অফারটি চালু করে নিতে পারেন। বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপ, বিএসএনএল ওয়েবসাইট অথবা গুগল পে (Google Pay), ফোন পে (PhonePe)-র মতো যেকোনও ইউপিআই অ্যাপ থেকে এই রিচার্জ করা যাবে।