BSNL Recharge Free Insurance : মোবাইল রিচার্জের সঙ্গে পাবেন বিনামূল্যে দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা। সঙ্গে থাকছে ১০,০০০ টাকার 'সাইবার ফ্রড প্রোটেকশন'। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL দিচ্ছে এই অভিনব দারুণ সুবিধা (BSNL Recharge Plan)। এরজন্য আলাদা করে কোনও প্রিমিয়ম দিতে হবে না আপনাকে।
কাদের সঙ্গে বেঁধেছে জোটসম্প্রতি ওরিয়েন্টাল কোম্পানি ইনস্যুওরেন্স লিমিটেড (OICL)-এর সঙ্গে বিমার বিষয়ে গাঁটছড়া বেঁধেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। কোম্পানির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। OTT সুবিধার পাশাপাসি ব্রডব্য়ান্ড গ্রাহকদের জন্য এই সুবিধা দিচ্ছে কোম্পানি।
কোন BSNL প্ল্যানে পাবেন ফ্রি ইনস্যুরেন্স ?এই দুটি প্রিপেইড প্যাকগুলি হল স্পেশ্যাল ট্যারিফ ভাউচার STV 202 ও STV 2449। এখানে আপনাকে যথাক্রমে ২০২ টাকা ও ২৪৪৯ টাকার প্ল্যান নিতে হয়। একটা বিষয় মাথায় রাখবেন, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে BSNL সেলফকেয়ার অ্য়াপ বা BSNL-এর ওয়েবসাইটে প্রতিটি প্যাকের মেয়াদ, ডেটা ও কলিং সংক্রান্ত সুবিধাগুলি পেয়ে যাবেন।
STV 202 প্ল্যানে পাবেন কী সুবিধাটকটাইম- এখানে আপনি পাবেন মোট ৩০০ মিনিট ভয়েস কল করার সুবিধা।ডেটা কত পাবেন - এই প্ল্যানে থাকছে মোটি ৫ জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা।SMS- পাবেন মোট ১০০ টি SMS-এর সুবিধা।বিনামূল্যে দুর্ঘটনা বিমা- এই প্ল্যান আপনি পাচ্ছেন পথ দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, সাপে কাটা বা আগুনে পুড়ে যাওয়ার মতো দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ১ লাখ টাকা পর্যন্ত 'অ্য়াক্সিডেন্টাল ডেথ কভার' দেবে কোম্পানি।সাইবার জালিয়াতি সুরক্ষা বিমা- এই প্ল্যানে গ্রাহকের নম্বরটি যদি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের সঙ্গে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আপনি কোনও সাইবার প্রতারণার শিকার হলে ১০,০০০ টাকা পর্যন্ত সাইবার সুরক্ষা বিমা পাবেন।
STV 2449 প্ল্যানে কী সুবিধা থাকছেএই প্ল্যানে আপনি পাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং ছাড়াও দিনে ১০০টি করে SMS-এর সুবিধা। এ ছাড়াও পাবেন দিনে ২ জিবি করে মোবাইল ডেটা। মনে রাখবেন, একবার এই রিচার্জ করার পর ২৪ ঘণ্টার মধ্যে আপনার বিমা কভারের বিষয়টি সক্রিয় হয়ে যাবে। প্ল্য়ান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা ডিঅ্য়াক্টিভেট হয়ে যাবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এই বিমাজনিত সুবিধা পুরোপুরি ওরিয়েন্টাল কোম্পানির শর্তাবলীর ওপর নির্ভর করছে।
আরও পড়ুন : দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
