BSNL Recharge Offer : ফের দারুণ প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL । এবার বেসরকারি কোম্পানিগুলির তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন বিএসএনএল-এর এই অফারে (BSNL Recharge Plan)। জেনে নিন, আপনি এত কমে আরও কী কী সুবিধা পাবেন।

Continues below advertisement

'ফার্স্ট রিচার্জ কুপন' এনেছে সংস্থা জিও (Jio) , এয়ারটেলের (Airtel) বেশি দামি রিচার্জের বাজারে নতুন গ্রাহক টানতে এই 'ফার্স্ট রিচার্জ কুপন' (FRC) চালু করেছে কোম্পানি। জেনে নিন, কী কী সুবিধা পাওয়া যাবে এই অফারে। নীচে এই প্ল্যানের সব খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করা হল..

২৪৯ টাকার প্ল্যানের সুবিধাসাধারণভাবে বেসরকারি টেলিকম সংস্থাগুলি ২৮ দিনের ভ্যালিডিটি দেয়। সেই অফারের প্রতিযোগিতায় এবার বিএসএনএল ২৪৯ টাকায় পুরো ৩৫ দিনের ভ্য়ালিডিটি দিচ্ছে। জেনে নিন, এতে কী কী সুবিধা রয়েছে। 

Continues below advertisement

১ যত খুশি কলিংয়ের সুবিধা : এই প্ল্যানে আপনি পাবেন যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা।

২ দৈনিক পাবেন ডেটা: BSNL-এর এই অফারে প্রতিদিন ২ জিবি (2GB) করে হাই-স্পিড ডেটা পাবেন গ্রাহক।

৩ এফইউপি লিমিট : তবে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। এতে প্রতিদিনের ২ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইন্টারনেট বন্ধ হবে না, তবে স্পিড কমে ৪০ Kbps হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই বিষয় মাথায় নিয়ে কাজ করতে হবে আপনাকে।

৪ বিনামূল্যে এসএমএস: এই পল্যানে আপনি প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস (SMS) পাঠানোর সুবিধা পাবেন।

মনে রাখবেন, BSNL-এর এই প্ল্যানটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য। যদি আপনি বিএসএনএলের নতুন সিম কেনেন, সেই ক্ষেত্রে প্রথম রিচার্জ (First Recharge Coupon) হিসেবেই কেবল এই ২৪৯ টাকার সুবিধাটি পাবেন। একবার এই মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তী রিচার্জের জন্য আপনাকে অন্য প্ল্যান বেছে নিতে হবে।

জিও ও এয়ারটেলের তুলনায় কতটা সস্তা ?বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় বিএসএনএলের এই অফারটি পকেটের জন্য অনেকটাই সাশ্রয়ী। দেখে নেওয়া যাক জিও ও এয়ারটেলের সাথে এর পার্থক্য:

টেলিকম সংস্থাপ্ল্যানের খরচদৈনিক ডেটাভ্যালিডিটি (মেয়াদ)
BSNL (নতুন গ্রাহক)₹২৪৯২ জিবি৩৫ দিন
Reliance Jio₹৩৪৯২ জিবি২৮ দিন
Airtel₹৪২৯২ জিবি১ মাস (৩০ দিন)

যেখানে জিও-র ২৮ দিনের জন্য ৩৪৯ টাকা ও এয়ারটেলের ১ মাসের জন্য ৪২৯ টাকা খরচ করতে হয়, সেখানে বিএসএনএল মাত্র ২৪৯ টাকায় ৩৫ দিনের সুবিধা দিচ্ছে। তবে জিও বা এয়ারটেল তাদের প্ল্যানে আনলিমিটেড ৫জি (5G) ডেটার মতো কিছু অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে।

অন্য কোনও বিকল্প আছে কি ?গ্রাহকদের একটা বিষয় মনে রাখতে হবে, প্রথম রিচার্জ হিসেবে এই ২৪৯ টাকার কুপনটি ব্যবহার করা যাবে। তবে আপনি যদি এর চেয়েও কম খরচে অন্য কোনও প্ল্যান দেখতে চান, তবে বিএসএনএলের ২২৫ টাকার ফার্স্ট রিচার্জ প্ল্যানটিও বেছে নিতে পারেন। যারা কম খরচে বেশি ডেটা এবং দীর্ঘ মেয়াদের রিচার্জ খুঁজছেন, বিশেষ করে নতুন সিম নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য বিএসএনএলের এই ২৪৯ টাকার প্ল্যানটি এই মুহূর্তে বাজারের অন্যতম সেরা বিকল্প।

আরও পড়ুন : কম খরচে ডেটা ধামাকা, BSNL দিচ্ছে দুর্দান্ত রিচার্জ প্ল্যান, কী কী সুবিধা পাবেন আপনি