Mobile Recharge Plan : আপনিও নিতে পারেন BSNL-এর এই সুবিধা। যেখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, যত খুশি কলিংয়ের সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি (BSNL Recharge Plan)। জেনে নিন, কত টাকা এই প্ল্যানে দিতে হবে আপনাকে, কোম্পানি দেবে কত দিনের ভ্যালিডিটি ?  

Continues below advertisement

কত টাকার প্ল্যানে কত ভ্য়ালিডিটি দিচ্ছে কোম্পানিরাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত সঞ্চার নিগম তাদের ৩০ দিনের একটি দুর্দান্ত রিচার্জ নিয়ে এসেছে। যেখানে আপনি ২২৫ টাকায় প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। সারা দেশের গ্রাহকদের জন্য এই বিশেষ প্ল্যান এনেছে কোম্পানি। এতে পাবেন যত খুশি কলিংয়ের সুবিধা, সঙ্গে থাকছে দিনে ১০০টি SMS-এর বেনিফিট। এই প্ল্যানের পরিষেবার মেয়াদ মাত্র ৩০ দিনের। রাষ্ট্রায়ত্ত কোম্পানির এই প্ল্যান ব্যবহারের গড় খরচ পড়ে প্রতিদিন ৭.৫ টাকা।   ভাল কভারেজ এলাকায় থাকলে আপনার জন্য খুব ভালবেসরকারি কোম্পানির তুলনায় রাষ্ট্রায়ত্ত এই সংস্থার রিচার্জ আপনার ক্ষেত্রে খুব ভাল হতে পারে। কম খরচের কারণে এটি একটি সাশ্রয়ী প্ল্যান। তবে আপনি যদি BSNL-এর নেটওয়ার্ক খারাপ এরকম জায়গায় থাকেন, তাহলে এটি আপনার জন্য খারাপ সিদ্ধান্ত হতে পারে। সেই ক্ষেত্রে কম খরচের প্ল্যান থাকলেও কাজ হবে না আপনার । BSNL 4G কভারেজ এলাকায় থাকলে এটি সত্যি আপনাকে সুবিধা দিতে পারে।

কাদের জন্য এই রিচার্জ প্ল্যানআপনি যদি কম সময়ের জন্য কোনও বেশি ডেটার প্ল্যান নিতে চান, তাহলে এই বিশেষ রিচার্জ আপনার জন্য কাজের হতে পারে। বিকল্প হিসেবে, আপনি দীর্ঘ মেয়াদের অপেক্ষাকৃত সাশ্রয়ী প্ল্যানগুলিও বেছে নিতে পারেন। BSNL ভারতের অনেক অঞ্চলে তাদের 4G নেটওয়ার্ক চালু করেছে। এর কভারেজ ক্রমাগত অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে। TCS, Tejas Networks, C-DoT-এর কাছে আরও সাইটের অর্ডার দেওয়ার জন্য কোম্পানি বর্তমানে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Continues below advertisement

বেসরকারি টেলিকম কোম্পানিগুলি দিচ্ছে না..

২২৫ টাকার এই প্ল্যানটি BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে। বেসরকারি টেলিকম কোম্পানিগুলি এই দামের মধ্যে কোনও ভাল প্ল্যান দেয় না। এই ক্ষেত্রে প্ল্যানগুলির দাম বেশি হওয়া সত্ত্বেও, সেগুলিতে দৈনিক ২ জিবি ডেটাও দেওয়া হয় না। তাই টাকার বিনিময়ে প্রাপ্ত সুবিধার বিচারে এই প্ল্যানটি নিঃসন্দেহে অনন্য।

BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যানরাষ্ট্রায়ত্ত এই কোম্পানির ৫৯৯ টাকার প্ল্যানটিতে প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা, দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা, বিনামূল্যে ন্যাশনাল রোমিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা পাওয়া যায়; যার মেয়াদ বা ভ্যালিডিটি হলো ৭০ দিন। এর অর্থ হলো, ব্যবহারকারীরা প্রতিদিন ৯ টাকারও কম খরচে দীর্ঘ মেয়াদ, হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। আপনি ভিডিও স্ট্রিমিং করুন, অনলাইন গেম খেলুন কিংবা অনলাইন ক্লাস বা মিটিংয়ে অংশ নিন—এই প্ল্যানটি আপনার সব ধরনের প্রয়োজনই মেটাতে সক্ষম।

  আরও পড়ুন : BSNL দিচ্ছে দিনে ৩ জিবি ডেটা, যতখুশি কল, ৭০ দিনের ভ্যালিডিটি, আর কী চাই ?