BSNL Mobile Recharge : বেসরকারি কোম্পানির রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Plan) সঙ্গে তুলনায় দুর্দান্ত অফার দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL । এখানে সীমাহীন কলিং (Unlimited Calling) ছাড়াও রয়েছে দিনে পর্যাপ্ত ডেটার (Mobile Data) সুবিধা। আপনিও চাইলে নিতে পারেন এই তিন প্ল্যান।

Continues below advertisement

BSNL দিচ্ছে ৩৪৭ টাকার এই প্ল্যানরাষ্ট্রায়ত্ত কোম্পানির এই রিচার্জ প্ল্যানে আপনি পাবেন ৩৪৭ টাকায় প্রতিদিন ২ জিবি করে ডেটা ছাড়াও সীমাহীন কলিংয়ের সুবিধা। এর মধ্যে আপনি পাবেন লোকাল ও এসটিডি দুই ধরনের কলিংয়ের সুযোগ। এ ছাড়াও থাকছে, প্রতিদিন ১০০ এসএমএস, যা সহজেই আপনাকে বার্তা পাঠাতে সাহায্য় করবে। সব মিলিয়ে ৫০ দিন এই প্ল্যানের বৈধতা থাকবে। যার অর্থ, আপনি মাত্র ৬টাকা ৯৪ পয়সা প্রতিদিন খরচে এই প্ল্যান ব্যবহারের সুবিধা পাবেন। তবে মনে রাখতে হবে , একবার প্রতিদিনের ডেটার সীমা অতিক্রম করে গেলে ইন্টারনেটের স্পিড ৪০ কেবিপিএস চলে আসবে। 

১৪৭ টাকার প্ল্যান শুনলে অবাক হবেনআপনি যদি সস্তায় একটা বাজেট প্ল্যান চান, তাহলে এই অফার আপনার জন্য কাজের হতে পারে। এই প্ল্যান নিলে আপনার খরচ পড়বে দিনে ৬ টাকা ১২ পয়সা। যাদের ডেটা কম লাগে, তাদের জন্য এই প্ল্যান শ্রেয়। এখানে ৫ জিবি ডেটা পাবেন আপনি। সবমিলিয়ে ২৪ দিন রয়েছে প্ল্যান ভ্যালিডিটি। এখানে আনলিমিটেড কলিং এসটিডি ও লোকালের সুবিধাও থাকছে।  মনে রাখতে হবে , একবার প্রতিদিনের ডেটার সীমা অতিক্রম করে গেলে ইন্টারনেটের স্পিড ৪০ কেবিপিএস হয়ে যাবে। 

Continues below advertisement

৯৯৭ টাকার প্ল্যানে পাবেন সবকিছুআনলামিটেড লোকাল কলিং ছাড়াও এই প্ল্যানে পাচ্ছেন এসটিডি কলিংয়ের সুবিধা। দিনে থাকছে ১০০টি করে এসএমএস। দিনে ২ জিবি করে ডেটা দিচ্ছে এই প্ল্যান। তবে মনে রাখতে হবে , একবার প্রতিদিনের ডেটার সীমা অতিক্রম করে গেলে ইন্টারনেটের স্পিড ৪০ কেবিপিএস চলে আসবে। সবথেকে বড় বিষয়, এর ভ্যালিডিটি। আপনি যদি ৩১ মার্চের মধ্যে এই প্ল্যান নিয়ে থাকেন , তাহলে আপনি ১৬৪ দিনের ভ্যালিডিটি পাবেন। যদিও এই প্ল্যান ১৫০ দিনের মেয়াদ সুবিধা দেয়। BSNL-এর এই প্ল্যান নিলে আপনার খরচ পড়ে দিনে ৬ টাকা ৭ পয়সা।

মনে রাখবেন ,এখন অনেক কোম্পানি সস্তায় প্ল্য়ানের সুযোগ দিলেও এর মেয়াদ কমিয়ে দিচ্ছে। তাই প্ল্যান নেওয়ার আগে অফিশিয়াল সাইট বা কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করে আগে নিশ্চিত হোন।