Defence Budget 2026 : প্রতিবেশী দেশে বেড়েই চলেছে উত্তেজনা। 'চিরশত্রু' পাকিস্তানের সঙ্গে এখন হাত মিলিয়েছে বাংলাদেশ। ধর্মীয় হিংসার জিগির তুলে প্রায়শই ভারতে সম্পর্কে চলছে কু-কথা। এই তালিকায় পিছিয়ে নেই চিনও। মাঝে মধ্যেই অরুণাচল প্রদেশ নিয়ে আগ্রাসী মন্তব্য আসে বেজিং থেকে। তাই মানচিত্রের অগ্নি বলয়ের থেকে আরও বেশি প্রতিরক্ষা খাতে (Defence Sector) খরচের সিদ্ধান্ত নিল ভারত। বাজেট (Budget 2026) বক্তৃতায় এদিন সেই কথাই ফুটে উঠল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) মুখে। 

Continues below advertisement

দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সরঞ্জামের আধুনিকীকরণে আপসহীন ভারত২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড বরাদ্দের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত বছরের তুলনায় এই বরাদ্দ একলাফে ১৫ শতাংশ বাড়িয়ে মোট ৭.৮ লাখ কোটি টাকা করা হয়েছে। গত অর্থবর্ষে (২০২৫-২৬) এই খাতের বাজেট ছিল ৬.৮১ লাখ কোটি টাকা।

আধুনিকীকরণে বিশেষ জোর: ২.১৯ লক্ষ কোটি টাকার পুঁজি ব্যয়নতুন যুদ্ধাস্ত্র, যুদ্ধবিমান ও আধুনিক সামরিক সরঞ্জাম কেনার জন্য অর্থমন্ত্রী ২.১৯ লাখ কোটি টাকা ‘ক্যাপিটাল আউটলে’ বা পুঁজি ব্যয় হিসেবে বরাদ্দ করেছেন। এটি গত বছরের ১.৮০ লাখ কোটি টাকার তুলনায় প্রায় ২১.৮ শতাংশ বেশি।

Continues below advertisement

প্রতিরক্ষা বাজেটের উল্লেখযোগ্য দিকঅপারেশন সিঁদুর ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি : ২০২৫ সালে পহেলগাঁও হামলার জবাবে ভারত যে 'অপারেশন সিন্দুর' চালিয়েছিল, তার প্রেক্ষাপটে এই বরাদ্দ বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই বাজেট দেশের সুরক্ষা এবং স্বনির্ভরতার মধ্যে ভারসাম্য বজায় রাখবে।

আত্মনির্ভর ভারত: বরাদ্দের একটি বড় অংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরি অস্ত্র কেনার জন্য রাখা হয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL), মাজাগাঁও ডক এবং ভারত ইলেকট্রনিক্সের মতো সরকারি সংস্থাগুলির পাশাপাশি বেসরকারি স্টার্টআপগুলিও এর ফলে লাভবান হবে।

শুল্ক ছাড়: বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতির (MRO) সুবিধার্থে বিমানের যন্ত্রাংশ তৈরির কাঁচামালের ওপর থেকে বেসিক কাস্টমস ডিউটি তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

কোন কোন ক্ষেত্রে খরচ হবে এই টাকা ?প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, বর্ধিত এই অর্থের সিংহভাগ ব্যয় হবে: ১ চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ে। ২ নৌবাহিনীর জন্য উন্নতমানের যুদ্ধজাহাজ ও সাবমেরিন নির্মাণে। ৩ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় (Air Defence Systems)। ৪ ড্রোন প্রযুক্তি ও আর্টিলারি গান কিনতে।

এই বাজেট নিয়ে কী বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা খাতের বরাদ্দ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সাফল্যের পর এই বাজেট আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সংকল্পকে পুনরুজ্জীবিত করেছে।"

বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী দেশগুলি সঙ্গে সীমান্ত উত্তেজনা ও বিশ্বজুড়ে বদলে যাওয়া সামরিক সমীকরণের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা বাজেটে এই রেকর্ড বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ভারতীয় সেনাবাহিনী আরও প্রযুক্তি-নির্ভর এবং ঘাতক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।