Nirmala Sitharaman : যোগ (Yoga) -আয়ুর্বেদের (Ayurveda) প্রসারে এবার বড় পদক্ষেপ নিল মোদি সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে (Budget 2026) আয়ুষ (AYUSH) নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যোগ ও আয়ুর্বেদ খাতের জন্য যা একপ্রকার যুগান্তকারী ঘোষণা। আগেই এই অর্থনীতিকে 'অরেঞ্জ ইকোনমি' (Orange Economy) বা কমলা অর্থনীতি আখ্যা দিয়েছে সরকার। 

Continues below advertisement

বিশ্বজুড়ে আয়ুর্বেদ ও যোগের জয়গান, নির্মলার বাজেটে বড় ঘোষণাভারতের চিরাচরিত চিকিৎসা পদ্ধতি ও যোগব্যায়ামকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে একগুচ্ছ বড় প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে 'আয়ুষ' (AYUSH) ক্ষেত্র, যার লক্ষ্য ভারতকে বিশ্বের 'ওয়েলনেস হাব' হিসেবে গড়ে তোলা।

এই খাতে বাজেটে প্রধান আকর্ষণ:তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (AIIA): চিকিৎসা ও গবেষণার মানোন্নয়নে দেশে আরও তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্থাপন করা হবে। আধুনিক চিকিৎসার ‘AIIMS’-এর ধাঁচেই এই প্রতিষ্ঠানগুলি কাজ করবে।

Continues below advertisement

বিপুল কর্মসংস্থান ও প্রশিক্ষণ: দেশের ও বিদেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১.৫ লক্ষ ওয়েলনেস ও যোগ প্রশিক্ষক (Caregivers) তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী পাঁচ বছরে ১ লক্ষ 'অ্যালাইড হেলথ প্রফেশনাল'দের প্রশিক্ষণ দেওয়া হবে।

মেডিক্যাল ট্যুরিজম হাব: ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসাকে বিদেশি পর্যটকদের কাছে পৌঁছে দিতে দেশে ৫টি আঞ্চলিক মেডিক্যাল ট্যুরিজম হাব তৈরি করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক: আয়ুর্বেদিক ওষুধ ও চিকিৎসার বিজ্ঞানভিত্তিক গ্রহণযোগ্যতা বাড়াতে ১,০০০টি স্বীকৃত ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

উত্তর-পূর্ব ভারতের জন্য বিশেষ প্রকল্প: উত্তর-পূর্ব ভারতে আয়ুর্বেদ ও আঞ্চলিক ভেষজ গবেষণার জন্য নতুন সাতটি প্রতিষ্ঠান এবং একটি ডিজাইন ইনস্টিটিউট তৈরির কথা বলা হয়েছে।

কেন এই বিশেষ গুরুত্ব ?অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় জানান, বর্তমান বিশ্বে প্রাকৃতিক ও যোগভিত্তিক জীবনধারার প্রতি মানুষের আগ্রহ ব্যাপক হারে বাড়ছে। ভারতের এই সম্পদকে কাজে লাগিয়ে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার আয়েরও বড় উৎস হয়ে উঠবে এই 'অরেঞ্জ ইকোনমি'। এই বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, "আমরা ভারতকে শুধু আধুনিক চিকিৎসায় নয়, বরং যোগ ও আয়ুর্বেদের মাধ্যমে বিশ্বজুড়ে সুস্থ জীবনযাপনের দিশারি হিসেবে দেখতে চাই।"