Share Market Dividend Stocks: আপনার কাছেও এই কোম্পানির স্টক থাকলে লাভবান হবেন। কারণ, সম্প্রতি এই কোম্পানি তার প্রথম ডিভিডেন্ড ঘোষণা করেছে। যেখানে সংস্থা জানিয়েছে, আপনার কাছে একটি স্টক থাকলে পাবেন ২০০ টাকা। জেনে নিন, কোন কোম্পানি এই ডিভিডেন্ড ঘোষণা করেছে। রেকর্ড ডেট কবে রেখেছে সংস্থা। 

Continues below advertisement

কোন কোম্পানি দিচ্ছে এই দারুণ সুযোগ সম্প্রতি স্পিডো ও জকির মূল কোম্পানি পেজ ইন্ডাস্ট্রিজ এই বড় ঘোষণা করেছে। ২০২৬-২৭ অর্থবর্ষের জুনের ত্রৈমাসিক রেকর্ড ঘোষণা করার পর এই ডিভিডেন্ড দেওয়ার কথা বলেছে কোম্পানি। ১৯ অগাস্ট ২০২৬ এই ডিভিডেন্টের জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছে সংস্থা। এই রেকর্ড ডেট আসলে ঠিক করে কোন কোন শেয়ার হোল্ডাররা কোম্পানির ডিভিডেন্ড পাওয়ার যোগ্য। পেজ ইন্ডাস্ট্রিজের তরপে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের আগ অথবা ওই দিন এই ডিভিডেন্ড দেওয়া হতে পারে।  

ব্রোকারেজ সংস্থা কী বলছে স্টকের বিষয়েইতমিধ্যই স্টকের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছে মতিলাল ওসওয়াল ফিন্যানসিয়াল সার্ভিসেস। ব্রাকোরেজ সংস্থার তরফে বলা হয়েছে, গত এক বছরের হিসাবে কোম্পানি ৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি হয়েছে। কোম্পানি প্রত্যাশা করেছিল, এই বৃদ্ধি হবে ১২ শতাংশ। ভলিউম গ্রোথের ক্ষেত্রেও এই পরিস্থিতি দেখা গেছে। যেখানে ৬ শতাংশ বৃদ্ধি প্রত্যক্ষ করেছে কোম্পানি। এখানেও ১২ শতাংশ গ্রোথ প্রত্যাশা করেছিস ব্রোকারেজ ফার্ম। 

Continues below advertisement

দেখা গেছে, এই কোম্পানিতে ক্রেতাদের চাহিদা কম হয়নি। কিন্তু পরিবহণ খরচ জুনে বৃদ্ধি পাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে কোম্পানির ব্যালেন্সশিট। কোম্পানির ধারণা, কমে যাওয়া সেলস ফিগার তারা আগামী ত্রৈমাসিকে পূরণ করতে পারবে। মতিলাল ওসওয়াল আশা করছে, কোম্পানির পরবর্তী ত্রৈমাসকে বৃদ্ধি আশা করা যেতে পারে। ডিজনি-মারবেল কোলাবরেশনের ফলে এই বৃদ্ধি হতে পারে ২০২৭-এর পরবর্তী ত্রৈমাসিকে। 

এখনও 'বাই কল' দিয়ে চলেছে মতিলাল ওসওয়ালপেজ ইন্ডাস্ট্রিজে এখনও বাই কল দিয়ে চলেছে ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল। সংস্থা এই স্টকের টার্গেট প্রাইস ৪৫,০০০ টাকা রেখেছে। নুভামা ব্রোকারেজ ফার্মও এই কোম্পানিতে বাই কল দিয়েছে। এর ১২ মাসের টার্গেট প্রাইস রেখেছে ৪৬,২০১ টাকা।

বর্তমানে কত চলছে স্টকের দামশুক্রবার পেজ ইন্ডাস্ট্রিজের স্টকের দাম ছিল ৩৬,৮৭০ টাকা। ০.২২ শতাংশ বেড়ে এই স্টক থেমেছে ওই দিন। তথ্য় বলছে, গত ৬ মাসে এই স্টক ১০.৪১ শতাংশ বেড়েছে। তাই আগামী দিনে ব্রোকারেজ ফার্মগুলি এতে ভরসা রাখছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো