কলকাতা: শপিং, ভ্রমণ কিংবা অনলাইন কেনাকাটায় ছাড় পেতে অনেকেই একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কিন্তু ওয়ালেটে একাধিক ক্রেডিট কার্ড থাকলে তা কি ক্রেডিট স্কোর বাড়াতে সাহায্য করে, নাকি আর্থিক ঝুঁকি বাড়ায়? বিশেষজ্ঞদের মতে, এর উত্তর নির্ভর করে কার্ড ব্যবহারের ধরন, বিল মেটানোর অভ্যাস এবং ঋণের বোঝা সামলানোর ক্ষমতার উপর।

Continues below advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়ল ৩ শতাংশ, বেড়ে দল ৬৩ শতাংশ, বকেয়া মিলবে ১ জুলাই থেকে

ধরা যাক, আপনার কাছে তিনটি ক্রেডিট কার্ড রয়েছে। আর এই প্রত্যেকটি ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট ৫০ হাজার টাকা। অর্থাৎ, আপনার মোট ক্রেডিট লিমিট হল ১ লক্ষ ৫০ হাজার টাকা। তিনটি কার্ড মিলিয়ে আপনি যদি ৩০ হাজার টাকা খরচ করেন, তাহলে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও দাঁড়াবে ২০ শতাংশ।

Continues below advertisement

সাধারণত কম ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও এবং সময়মতো বিল পরিশোধ ক্রেডিট স্কোরের পক্ষে ইতিবাচক হতে পারে। পাশাপাশি, বিভিন্ন কার্ডের মাধ্যমে গ্রোসারিতে ক্যাশব্যাক, ভ্রমণে রিওয়ার্ড পয়েন্ট এবং অনলাইন কেনাকাটায় ছাড়ের সুবিধাও পাওয়া যায়। তবে একাধিক কার্ড থাকলেই ক্রেডিট স্কোর বাড়বে, এমন নিশ্চয়তা নেই। ঋণ পরিশোধের ইতিহাস, বকেয়া ঋণ এবং সামগ্রিক ক্রেডিট ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ।

আপনি যদি কোনও একটি কার্ডের বিল মেটানোর নির্ধারিত তারিখ ভুলে যান, তাহলে দেরিতে পেমেন্টের কারণে তাঁর ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার সামর্থ্যের বাইরে খরচ করে শুধু ন্যূনতম টাকা জমা দিলে বকেয়া অর্থের উপর সুদ জমতে থাকবে। একাধিক কার্ডের বার্ষিক ফিও পুরস্কার বা ছাড়ের সুবিধা কমিয়ে দিতে পারে।

ফলে কোনও কার্ড নেওয়ার আগে বা বন্ধ করার আগে তার বার্ষিক ফি, সুবিধা এবং মোট ক্রেডিট লিমিটের উপর প্রভাব বিবেচনা করা জরুরি। একটি কার্ড বন্ধ করলে মোট উপলব্ধ ক্রেডিট কমতে পারে। এর ফলে প্রভাব পড়তে পারে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিওতে।

আরও পড়ুন: নীল ড্রামে এবার ভর্তি কোটি কোটি টাকা, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হল মাটির নীচ থেকে, আটক ২

তাই একাধিক কার্ড সামলাতে সমস্যা না হলে শুধু সংখ্যা বেশি বলে কোনও কার্ড বন্ধ করার প্রয়োজন নেই। নিয়মিত বিল মেটানো, খরচ নিয়ন্ত্রণে রাখা এবং বকেয়া কম রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লক্ষ্য বেশি ক্রেডিট কার্ড রাখা নয়, বরং দায়িত্বশীলভাবে ক্রেডিট ব্যবহার করা।